রবিবার, ১৬ আগস্ট ২০২৬

দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস আ’লীগের নাই, বিএনপির আছে: হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির সমাবেশের সঙ্গে বিদেশীদেরও ষড়যন্ত্র আছে, ইন্ধন আছে।

বিএনপি দেশের জনগণের সঙ্গে প্রতারণার পর, এখন সমাবেশের নামে দলীয় নেতাকর্মীদের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে। আসলে ফলাফল শূন্য।

হানিফ আরও বলেন, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছে, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন এই সরকারই থাকবে এবং এই সরকারের অধীনেই নির্বাচন হবে।

দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস কিন্তু আওয়ামী লীগের নাই, বিএনপির আছে। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কিন্তু এখনো পালিয়ে আছে। এদেশ থেকে মুচলিকা দিয়ে রাজনীতি থেকে চলে গেছে।

যে দলের শীর্ষ নেতা মুচলিকা দিয়ে রাজনীতি ছেড়ে পালিয়ে থাকে, সেই দলের নেতাকর্মীদের অন্যদলকে পালিয়ে যাওয়ার হুমকি ধামকি দেওয়া, এগুলো খুবই হাস্যকর ও বেমানান।

মঙ্গলবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

হানিফ বলেন, কোন একটি রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে কোন বিদেশী রাষ্ট্রদূত যদি সরকারের বিভিন্ন দফতরে দৌঁড়ঝাঁপ করে, তাহলে বুঝতে হবে যে- তাদের ইন্ধন আছে, তাদের কোন না কোন স্বার্থ আছে। তবে সরকারের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। এই সরকারের ভিত্তি হচ্ছে জনগণ।

জনগণের সমর্থন যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত এ সরকারকে কোন শক্তি সরাতে পারবে না। অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, মার্কিন সংস্থা আইআর এক জরিপ করে দেখেছে, দেশের ৭০ ভাগ মানুষ মনে করে শেখ হাসিনার সরকার সঠিক পথে দেশ পরিচালনা করছেন।

শেখ হাসিনার প্রতি তাদের আস্থা আছে। অতএব যে সরকারের প্রতি ৭০ শতাংশ মানুষের আস্থা থাকে, সে সরকারের বিরুদ্ধে এসব আন্দোলন করে কিছু করা যায় না।

আওয়ামী লীগ নেতাকর্মীরা সব সময় মাঠে আছে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির এই মহাসমাবেশে বিদেশী বিশেষ একটি গোষ্ঠীর ইন্ধন আছে।

তবে কোন ষড়যন্ত্রই সফল হবে না। কারণ জনগণ আওয়ামী লীগের সাথে আছে। এর আগেও বিএনপি সরকার পতনের আন্দোলন করেছে। সেই ১০ ডিসেম্বর পার হয়ে গেছে।

তারা বলেছিল, ১৮ অক্টোবরের মধ্যে সরকার পতন না হলে হাতে চুড়ি পরবেন। তাদের এসব কথাবার্তা নিয়ে দেশবাসীও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না। বিএনপি নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য মিথ্যা আশ্বাস দেয়। কোন কিছুতেই আওয়ামী লীগ শঙ্কিত নয়।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...