রবিবার, ১৬ আগস্ট ২০২৬

আ.লীগের ওপর দেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে : হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগ সরকারের ওপর দেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজবাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না। আওয়ামী লীগের বিষয়ে প্রশ্ন করার আগে বিএনপি নেতাকর্মীদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত।

তিনি বলেন, সরকার পতনের আল্টিমেটাম দিয়ে বিএনপির কোনো লাভ হয়নি। তার আগেও বহুবার এমন আল্টিমেটাম দিয়েছে। তাদের আল্টিমেটাম নিয়ে সরকার ভাবছে না। কারণ, আওয়ামী লীগের ওপর দেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে।

সরকার বিএনপির হুমকিতে ভয় পায় না জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করলে কঠোরভাবে দমন করা হবে।

হানিফ বলেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধ পন্থায়। যে দলের নেতা ও নেত্রী অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির মামলায় জেলে রয়েছেন সেই দলের নেতাদের মুখে অন্য দলকে অবৈধ বলা শোভা পায় না।

এ সময় সংবিধান অনুযায়ী নির্বাচন চাইলে যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হতে পারে বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...