রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনের দায়িত্ব শুধু বাংলাদেশের একার নয়: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ দায়িত্ব শুধু বাংলাদেশের একার নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর ধোপাদিঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে শুধু বাংলাদেশের একার কাজ না- বরঞ্চ বিশ্বের মোড়ল হিসেবে পরিচিত দেশগুলোরও এ বিষয়ে দায়িত্ব আছে। তবে সেক্ষেত্রে তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। আর এতে করেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে।

ড. মোমেন বলেন, রোহিঙ্গা সমস্যা মায়ানমার শুরু করেছে, এর সমাধানও তাদের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। মন্ত্রী সমালোচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, রোহিঙ্গাদের পেছনে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে।

বন্ধুরাষ্ট্রগুলোও সাহায্য করছে, তবে সবচেয়ে বেশি করছে বাংলাদেশ। তারপরও কিছু লোক সমালোচনা করে। তাদের নিজেদের কিছু করার মুরোদ নাই, কিন্তু খুঁত বের করায় ওস্তাদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “রোহিঙ্গা ক’দিন পরে পরে আমাদের দেশে আসে। সত্তর দশকে এসেছে, আশির দশকে, নব্বইয়ের দশকে এসেছে। পরবর্তীতে মায়ানমার সরকার আলাপ আলোচনার মধ্যদিয়ে তাদের নিয়েও গেছে। তবে এবারে সংখ্যাটা অনেক বেশি। একেবারে এগারো লক্ষ। তারা (মায়ানমার) কিন্তু কখনোই বলে নাই, এদেরকে নেবে না।

আমরা তাদের বলেছি, তোমরা নিয়ে যাও। তারা বলছে, নিব। আমরা বলেছি, এদের নিয়ে তোমরা নিরাপত্তা দেবে। তারা বলছে, দেবে। আমরা বলেছি, তোমাদের দেশে এরা যাতে স্বেচ্ছায় যেতে চায়, সেই ব্যবস্থা করো। বলছে, করবো। সবকিছুতেই রাজি।

কিন্তু এখনও পর্যন্ত পাঁচ বছর পার হয়েছে, একটাও লোক নেয়নি। একটা রোহিঙ্গাও ফেরত যায়নি। তবে আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি- দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিক। আমরা এমনকি আদালতেও গেছি।

মোমেন বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্ব মোড়লদের বলেছি- রাখাইনে যেখানে রোহিঙ্গারা ছিল, সেখানে আপনারা নিরাপদ জোন তৈরি করুন। আপানারা চাইলে পারবেন। কিন্তু উনারা মুখে বলে, কিন্তু সেই ধরনের আন্তরিকতা কিছুটা ঘাটতি আছে। তবে আমি সবসময় আশাবাদী যে, তারা তাদের দেশে ফেরত যাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা নতুন একটা প্রকল্প নিয়েছি। সব যদি নাও যেতে পারে, কিছু লোককে তারা অন্য দেশে পাঠাবে। আমাদের দেশ খুবই ঘনবসিতপূর্ণ।

প্রতি বর্গমাইলে আমেরিকায় মাত্র ৪০ জন ও ইউরোপে মাত্র ১৫ থেকে ২৫ জন লোক বাস করে। পৃথিবীটা আল্লাহ তৈরি, এখানে সব মানুষের বেঁচে থাকার অধিকার আছে। তাই আমরা তাদের বলেছি- আপনারা কিছু লোক নিয়ে যান।

এ সময় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা ৬০ দিনে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক...