শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া-টেকনাফের বনভূমিতে ঝুপড়ীতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজ মাতৃভূমিতে ফিরতে চান। এজন্য মিয়ানমারকে তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া, নিজেদের বসতভিটায় পুনর্বাসন করার দাবি জানান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পাশে চান নির্যাতিত রোহিঙ্গারা।

রোহিঙ্গা-পরিস্থিতি দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়া মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসকে কাছে পেয়ে এসব দাবি জানান রোহিঙ্গা নেতারা। এ সময় নিজেদের ওপর মিয়ানমারের সামরিক জান্তার হত্যা, নির্যাতনের চিত্রও তুলে ধরেন রোহিঙ্গারা।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে সড়কপথে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা ক্যাম্প কুতুপালংয়ে পরিদর্শনে আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

কুতুপালং এলাকায় ২০টির বেশি ক্যাম্পে ৫ বছরের বেশি সময় ধরে বসবাস করছে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৯ লাখের মতো রোহিঙ্গা। সকালে ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তাদের সুবিধা-অসুবিধা, মিয়ানমার ফিরে যেতে রাজি কিনা সেসব বিষয় জানতে চান।

কুতুপালং ক্যাম্পের মাঝি হাফেজ জালাল জানান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের কাছে জানতে চেয়েছেন, ক্যাম্পে থাকার পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা কেমন? মিয়ানমারের অবস্থা জানতে চাওয়ার পাশাপাশি তারা ফিরে যেতে চায় কিনা সে প্রশ্নও করেছেন মার্কিন মন্ত্রী।

জবাবে রোহিঙ্গারা ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী কর্তৃক নির্যাতন, অগ্নিসংযোগ, গণহত্যা ও নিপীড়নের ভয়াবহতার কথা তুলে ধরেন। বাস্তুচ্যুত রোহিঙ্গারা রাখাইনে ফিরে যেতে আগ্রহের কথা জানালেও বেশ কিছু শর্ত তুলে ধরেন।

রোহিঙ্গারা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, নিজেদের দেশে ফিরে যাওয়ার আগে মিয়ানমারকে রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। রাখাইন থেকে বাস্তুচ্যুত করা জায়গায় তাদের পুনর্বাসন করতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপও চান তারা।

রোহিঙ্গাদের মুখে ভয়াবহতার কথা শুনে এবং দেশটিতে ফিরে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখবে বলে আশ্বাস দেন মার্কিন মন্ত্রী।

রোহিঙ্গা নেতারা বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাদের বলেছেন মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র আগের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক সেবায় রোহিঙ্গাদের পাশে থাকবে দেশটি।

জানা গেছে, প্রথমে তিনি ক্যাম্প-৯–এর সার্ভিস সেন্টার পরিদর্শন করেন। এরপর ক্যাম্প-৮ ডব্লিউ পরিদর্শন শেষে সেখানে ১০-১৫ জন রোহিঙ্গা শরণার্থী নারী-পুরুষের সঙ্গে কথা বলেন জুলিয়েটা ভ্যালস নয়েস।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের সহকারী কমিশনার (ক্যাম্প ইনচার্জ) মো. খালিদ হোসেন জানান, যুক্তরাষ্ট্রের অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন। কিন্তু সেখানে কী কথা হয়েছে, তিনি জানাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...