রবিবার, ৯ আগস্ট ২০২৬

বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী, যুবলীগের মহাসমাবেশে ১০ লাখ জনসমাগমের টার্গেট

শিবুকান্তি দাশ, ঢাকা

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে যুব মহাসমাবেশ করবে আওয়ামী যুবলীগ। শুক্রবার (১১ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিরোধী দল বিএনপির সরকার পতন আন্দোলনের আওয়াজে দল ও দেশবাসিকে বিশেষ বার্তা দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

পুরো উদ্যানকে ইতোমধ্যে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল। এছাড়া পুরো ঢাকা শহরের প্রধান প্রধান সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা দিয়েও সাজানো হয়েছে বর্ণাঢ্য রূপে।

মহাসমাবেশে স্মরণকালের সর্ববৃহৎ উপস্থিতি ঘটাতে চায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠনটির নেতারা। ১০ লাখ মানুষের সমাগম ঘটিয়ে রাজপথের বিরোধী শক্তিকে বিশেষ বার্তা দিতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী এই সংগঠনটি।

যুবমহাসমাবেশটি সফলের লক্ষ্যে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যে মুহ‚র্তে দাড়িয়ে আমরা যুবলীগের নেতা-কর্মীরা আনন্দ, উচ্ছাস ও উদ্দীপনা নিয়ে সুবর্ণজয়ন্তী পালন করছি, সেই মুহ‚র্তে বাংলাদেশ বিরোধী বিএনপি-জামায়াত স্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল করছে।

যুবলীগ চেয়ারম্যান বলেন, করোনা পরবর্তী দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর সরাসরি রাজনৈতিক কোন জনসভায় উপস্থিত হচ্ছেন। সেটি যুবলীগের যুব মহাসমাবেশ। এজন্য যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা গর্বিত, উচ্ছাসিত ও উজ্জীবিত।

তিনি বলেন, সমাবেশটি আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে হলেও এই সমাবেশের অন্তর্নিহিত মর্ম স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, প্রতিরোধ গড়ে তোলা তথা বাংলাদেশকে রক্ষা করা। সে কারণে নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘যুব মহাসমাবেশ’-এ বিশেষ বার্তা দিবেন।

সেই বার্তা শোনার জন্যই মানুষের ঢল নামবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নামবে। আমরা বিশ্বাস করি, এটি হবে স্মরণকালের সবচেয়ে বড় ‘যুব মহাসমাবেশ’।

তিনি জানান, সমাবেশ সফল করতে ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি গেট রাখা হবে। সকাল ১১টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে দেশবরণ্যে শিল্পী মমতাজ বেগম, পান্থ কানাই, কুনালসহ অনেকে অংশ নেবেন।

ইতোমধ্যে সমাবেশকে সফল করার লক্ষ্যে যুবলীগের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলায় জেলায় বর্ধিত সভা করেছে। সমাবেশকে ঘিরে রাজধানী ঢাকাসহ ঢাকার পাশ্ববর্তী জেলাগুলোতে যুবলীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশে প্রবেশের জন্য ভিআইপি গেট ছাড়াও পাঁচটি গেট দিয়ে প্রবেশ করা যাবে। গেটগুলো হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে অবস্থিত রাজু ভাস্কর্য সংলগ্ন গেট, মেট্রোরেল স্টেশন গেট, রমনা কালি মন্দির গেট, মেট্রোরেল গেইট-১ (মাজার গেইটের পরের গেইট) এবং মাজার গেট।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি যাত্রা শুরু করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর আর্দশের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করা। গত পাঁচ দশক ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং হাজারও নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের বৃহত্তম যুব সংগঠনে পরিণত হয়েছে।

ক্যাসিনোসহ নানামুখী ভাবম‚র্তির সংকট কাটিয়ে উঠতে সংগঠনের সপ্তম জাতীয় কংগ্রেসে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ছেলে শেখ ফজলে শামস পরশের হাতে নেতৃত্ব আসে।

করোনা মহামারি সংকটে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে, যা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...