শনিবার, ১৬ মে ২০২৬

যুবলীগের মহাসমাবেশ শুক্রবার, মাঠেই হবে জুমার নামাজ

চট্টগ্রাম নিউজ ডটকম

আগামী ১১ নভেম্বর (শুক্রবার) যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে সংগঠনটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাসমাবেশ সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন। বুধবার (৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিস্তারিত প্রস্তুতির বিষয়ে গণমাধ্যমকে তুলে ধরা হবে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি দাবি করেছে, যুব মহাসমাবেশে সারাদেশ থেকে ১০ লাখের বেশি লোক অংশ নেবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা বলছেন, সংগঠনের নেতারা ও দূরদূরান্ত থেকে আসা নেতাকর্মীদের বেশির ভাগই আগেভাগে চলে আসবেন। সবাই সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে প্রবেশ করবেন। ওই দিন শুক্রবার হওয়ায় জুমার নামাজ সম্মেলনস্থলেই জামাতে আদায়ের ব্যবস্থা করা হবে।

তারা জানিয়েছেন, ধর্মপ্রাণ মুসলমান শুক্রবার জুমার নামাজ আদায় করেন। সে ক্ষেত্রে সমাবেশে অংশ নিতে আসা বিপুলসংখ্যক মানুষের জন্য নামাজের ব্যবস্থা না হলে জুমার সময় বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে।

বিষয়টি বিবেচনায় রেখে মহাসমাবেশের মাঠেই তারা জামাতের ব্যবস্থা রেখেছেন। তবে কেউ চাইলে বাইরে গিয়ে তাদের সুবিধামতো মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‌‘সারাদেশ থেকে আমাদের লাখ লাখ নেতা-কর্মী সমাবেশে অংশ নেবেন। অনেকে সকালেই সেখানে প্রবেশ করবেন। বিষয়টি চিন্তা করে আমরা সমাবেশস্থলেই জুমার নামাজের ব্যবস্থা রেখেছি। অবশ্য যদি কেউ চান বাইরে গিয়ে নামাজ পড়তে, সেই সুযোগও থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...