বুধবার, ১৩ মে ২০২৬

চট্টগ্রামের হালদা নদীতে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের হালদা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে মোহাম্মদ আনাস (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। প্রায় রাত ৮টা পর্যন্ত অভিযান চালালেও নিখোঁজ আনাসকে উদ্ধার করতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৫ টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আনাস গড়দুয়ারা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড হাজী দুলামিয়া সারাং বাড়ীর প্রবাসী আবু তাহেরের পুত্র। সে হাটহাজারী পৌরসভার পূর্ব দেওয়ান নগরের ১১ মাইল এলাকার শাহ অলি উল্লাহ (রহঃ) ইসলামী মাদ্রাসার অষ্টম জামাত কিতাব বিভাগের ছাত্র। আনাস মায়ের সাথে ১১ মাইল এলাকার উম্মে মঞ্জিলে ভাড়া বাসায় থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনাস ও তার দুই বন্ধুসহ স্থানীয় ছেলেরা দুর্ঘটনা সংগঠিত এলাকায় ফুটবল খেলে কাদামাখা শরীরে নদীতে গোসল করতে নামলে আনাস ঠাঁই হারিয়ে পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় তার বাকি বন্ধুরা তৎক্ষনাৎ পানি থেকে উঠে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

সন্ধ্যার পর থেকে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালায়, প্রায় রাত ৮টা পর্যন্ত অভিযান চালালেও নিখোঁজ ছাত্রকে উদ্ধার করতে সক্ষম হয়নি,পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা অব্যাহত হয়। তবে রাত নয়টার পর উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে।

এ বিষয়ে নিখোঁজ আনাসের মাদ্রাসা পরিচালক সফিউল্লাহ বলেন, আনাস মাদ্রাসার অনাবাসিক ছাত্র, আজ মাদ্রাসা ছুটির পর সে বাসায় চলে যায়। পরে কি হলো আমি জানিনা, তবে আপনার মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি।

আনাসের নিখোঁজ সম্পর্কে জানতে চাইলে তার নানা মোহাম্মদ এনামুল হক বলেন, আনাস মাদ্রাসা থেকে এসে দুপুরের খাবার খেয়ে তার বন্ধুদের সাথে ঘুরতে যায়। সেখানে নদীতে ডুবে গেছে বলে খবর পেয়েছি। নাতি নিখোঁজ হওয়ার খবর শুনে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। তার মা কথা বলার মতো অবস্থা নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার বলেন, মাদ্রাসা শিক্ষার্থী গোসল করতে নেমে বিকেলে নিখোঁজ হয়। মাগরিবের পর খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। দীর্ঘক্ষণ চেষ্টা করেছে উদ্ধার কর্মীরা। আমরা গড়দুয়ারাবাসী খুবই মর্মাহত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...