রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু পরাধীন বাঙালিকে এক করেছেন, ভৌগলিক স্বাধীনতা এনে দিয়েছেন: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

সিনিয়র রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, সুদীর্ঘকাল ধরে পরাধীন বাঙালিকে বঙ্গবন্ধু এক করেছেন। ভৌগলিক স্বাধীনতা এনে দিয়েছেন।

অর্থনৈতিক মুক্তিদানের পদক্ষেপ গ্রহনের প্রাক্কালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। একটা দেশের সোনালী সম্ভাবনাকে নষ্যাৎ করার জন্য এই হত্যাকন্ডকে জাতি মেনে নিতে পারেনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর দেশকে উল্টোপথে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ বিদ্যুৎ ঘাটতির দেশ, দূর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হবার দেশ, খাদ্য ঘাটতির দেশ, মঙ্গার দেশ, সন্ত্রাসের দেশ ও জঙ্গীর দেশের বদনাম ঘুচিয়ে জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশকে আরো অগ্রগতির দিকে নিয়ে যেতে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এটাই শোক দিবসের প্রত্যয়।

তিনি আজ শনিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকের মাস আগস্টের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, জাতীয় চার নেতাকে হারিয়েছি এই নৃশংস হত্যাকান্ডের প্রতিশোধ নিতে গিয়ে চট্টলার বীর সন্তান মৌলভী সৈয়দ জীবন দিয়েছে। এসব হত্যাকান্ড ঘটিয়ে শুধু আওয়ামী লীগের নয় দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি করেছে। বঙ্গবন্ধু হত্যার ক্ষতি পুষিয়ে নেওয়া যেমন যাবেনা তেমন এই কলঙ্ক মুছে ফেলা যাবেনা।

এই আত্মস্বীকৃত খুনীরা ইতিহাসের কাছে ক্ষমা পায়নি জাতির কাছে ধিকৃত হয়ে থাকবে। বঙ্গবন্ধুর খুনী ও তাদের দোসর মদতদাতারা কখনো চিন্তা করেনি আওয়ামী লীগ একদিন ক্ষমতায় যাবে, বঙ্গবন্ধু কন্যা একদিন প্রধানমন্ত্রী হবেন। তারা এখনো মরিয়া, জননেত্রী শেখ হাসিনাকে ওরা একাধিকবার হত্যা করার ষড়যন্ত্র করে ব্যার্থ হয়েছে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম হওয়ায় বাংলাদেশ সৃষ্টি হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকরা মুক্তিযুদ্ধে পরাজিত বর্বর পাকিস্তানিদের মিত্র হিসাবে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে।

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথ সৃষ্টি হয়েছিল, সেখান থেকে দেশকে সরিয়ে বিপরীতমুখী করার উদ্দেশ্যে এই বর্বরোচিত হত্যাযজ্ঞ করা হয়।

তাদের লক্ষ ছিল মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দেয়া। বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে দেখা এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে নস্যাত করে দেয়া। এই রকম পিছনে ফিরে যাওয়ার নীতি একমাত্র বাংলাদেশেই সম্ভব হয়েছে।

বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে শুরু হওয়া ষড়যন্ত্রই তার প্রমাণ রাখে। ঘাতকরা বঙ্গবন্ধুকে শুধু অস্বীকার করেনি, বঙ্গবন্ধুর নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। বঙ্গবন্ধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেশ ও মানুষের জন্য সংগ্রাম করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা, যিঁনি বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন। সারাটি জীবন নিজের কথা, পরিবারের চিন্তা বাদ দিয়ে জনগণের মঙ্গল-কল্যাণে কাজ করেছেন। ত্যাগী জীবনের কারনে দেশের মানুষ বঙ্গবন্ধুকে ভক্তি-শ্রদ্ধা আর ভালবাসার চোখে দেখেন। বঙ্গবন্ধু দেশ ও দেশবাসীর জন্য জীবন দিয়ে গেছেন, আমরা তার গর্বিত অনুসারী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, একটি ঘুমন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতিকে ঐক্যবদ্ধ করে সঠিক পথনির্দেশ দিয়ে স্বাধীন ভূখন্ড সৃষ্টি করে বিশ্বে আমাদের আত্মপরিচয় দানের সুযোগ দান করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আমাদের দুর্ভাগ্য যে আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। মানব নামের দানব পরিচয়ে যারা এই অমানবিক, পৈশাচিক নৃশংস হত্যাকান্ডে জড়িত ছিল ইতিহাসের বিচারে তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি এস এম আবুল কালাম, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, শ্রম সম্পাদক খোরশেদ আলম, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, বোয়ালখালী আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, দক্ষিণ জেলা যুব মহিলা লীগ যুগ্ম আহবায়ক এড: কামেলা খানম রূপা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

আরও পড়ুন

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...