বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিক্ষিত তরুণরাই আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নেবে: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি বলেছেন, শিক্ষিত তরুণরাই আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নেবে।

তারা কৃষি নির্ভর অর্থনীতি বিনির্মাণে নেতৃত্ব দিবে। সাধারণ মানুষের জন্য খাদ্যপুষ্টি জোগানে দেশিয় খামারি প্রতিষ্ঠানগুলো প্রাকৃতিক উপাদানে খাদ্যজ পশু মোটা-তাজা করণে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা আজ সমাজে একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য উদ্যোগ। তাঁরা পুষ্টির জোগান দিয়ে আজ খাদ্য উৎপাদন ও স্বয়ঃসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশের সামগ্রিক সক্ষমতা অর্জনের একটি অংশ। চট্টগ্রাম ক্যাটেল এক্সপো-২০২২ বাংলাদেশে এই প্রথম বারের মতো যে উদ্যোগটি সম্পন্ন করেছে, তার সম্পৃক্ত সকলকে অভিবাদন জানাই।

আজ ১৮ ফেব্রুয়ারি শুক্রবার নগরীর কাজীর দেউরীস্থ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপি চট্টগ্রাম ক্যাটেল এক্সপো-২০২২ উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, কৃষি ভিত্তিক বাংলাদেশে মূল অর্থনীতির যোগাদাতা কৃষক সম্প্রদায়। কোন না কোনভাবে আমরা কৃষক পরিবারের উত্তরাধিকার। কৃষি মানেই ধান, চাল, ডাল বা সবজি নয়, এর সঙ্গে সংযুক্ত প্রাণীজ ও সামুদ্রিক সম্পদের একটি যোগসূত্রতা রয়েছে। মানুষের জন্য যা ভোজ্য এবং পুষ্টি যোগানযোগ্য তাকে লালন-পালন করেই প্রাকৃতিক উপাদানের মাধ্যমে বড় করতে হবে। যাতে আমরা সেই পুষ্টি ধারণ করে ভাল ভাবে বেঁচে থাকতে পারি।

ক্যাটেল এক্সপো চট্টগ্রামের সমন্বয়ক বোরহানুল হাসান চৌধুরী ছালেহীন এর সভাপতিত্বে ইউনাইটেড ইভেন্টস এর নির্বাহী পরিচালক মো. ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন, এসিআই’র প্রেসিডেন্ট ড. ফা.হ আনসারী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নাহার এগ্রো’র ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান টুটুল, চট্টগ্রাম এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. রায়হান ফারুক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসাইন, ইমরান সাদিক, চট্টগ্রাম ক্যাটল এক্সপো-২০২২ সভাপতি আক্তার হোসেন জ্যাকি, সদস্য সচিব ওয়াসিম আহমেদ সালাম, অর্থ সচিব আব্দুল্লাহ মো. ইমরান সহ অন্যান্য খামারি উদ্যোক্তাগণ।

এতে অংশগ্রহণ করেন শাহ্ আমানত এগ্রো, হোসাইন এগ্রো, আলিম এগ্রো ফার্ম, আর.বিস এগ্রো ফার্ম, সার্ম এগ্রো, এস.এন.এম এগ্রো, ব্রাদার্স এগ্রো ফার্ম, এম.বি এগ্রো, ইনশাআল্লাহ এগ্রো, এ.কে হ্যারিটেড এন্ড কর্পোরেশন, এ.এন.এফ.এল এগ্রো ফার্ম, ইকবাল এগ্রো ফার্ম, এইচ.এম এগ্রো, খান এগ্রো, রয়েল রেঞ্জ, মাহির এগ্রো, কে.জি.এন এগ্রো, মাশাআল্লাহ এগ্রো, গোতাইল, গ্রীন হারভেস্ট এগ্রো লি. নাহার এগ্রো, ওজি ডেইরী এন্ড এগ্রো, এশিয়ান এগ্রো, এম এস বিসমিল্লাহ এগ্রো, রুস্তম এগ্রো, শাহ্ মজিদিয়া এগ্রো, চৌধুরী এগ্রো ফার্ম, সাঙ্গু ফার্ম এন্ড এগ্রোভেইটপ্রাইভেট লিমিটেড, চাটগাইয়া এগ্রো, ইউনিসেম এগ্রো, এন.এম এগ্রো, সারা এগ্রো ফার্ম লি.। ইউনিটেড ইভেন্টস এর সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজন সম্পন্ন হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর...

আরও পড়ুন

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন...

বোয়ালখালী স্বাস্থ্য কেন্দ্রে চুরি, পালানোর সময় আটক দুই

চট্টগ্রামের বোয়ালখালীতে চুরি করে পালানোর সময় দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।বুধবার (৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...