শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রাউজানে প্রতিবেশীকে হত্যা, ৩ বছর পর র‌্যাবের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে রাস্তা নিয়ে বিরোধের জেরে নুরুল আলম হত্যা মামলায় ৩ বছর ধরে পালিয়ে থাকা মো. আবুল কালাম ওরফে আবু নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম উপজেলার হারপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।

র‌্যাব জানায়, নুরুল আলমের সঙ্গে মো. আবুল কালামের রাস্তা নিয়ে বিরোধ ছিল। ২০১৮ সালের ৭ জুন নুরুল আলমের বাড়িতে হামলা ও ভাংচুর করে নগদ ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় আবুল কালাম ও তার সহযোগীরা।

এ ঘটনায় ভুক্তভোগী রাউজান থানায় অভিযোগ করতে যাওয়ার পথে হামলার শিকার হন। মামলা করলে পরিবারের সকলকে মেরে লাশ গুম করার হুমকিতে ভয় পেয়ে দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে যান। কিছুদিন পর অবস্থার উন্নতি হলে বাড়িতে ফিরে আসেন।

২০১৯ সালের ৫ জানুয়ারি সকাল ৮টায় উরকিরচর বাজারে গেলে পূর্ব পরিকল্পনায় দেশিয় অস্ত্র দিয়ে ভুক্তভোগী নুরুল আলমের উপর হামলা এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে অপহরণ করে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করে। পরদিন ৬ জানুয়ারি হাটহাজারী থানার চন্দ্রবিল এলাকা থেকে ভুক্তভোগীর লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর ভুক্তভোগী নুরুল আলমের স্ত্রী ১৪ জনের নাম উল্লেখ করে ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মো. আবুল কালাম এ মামলায় দুই নম্বর আসামি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, হত্যাকান্ডের পরপরই আসামিরা গা ঢাকা দেয়। গোপন সূত্রে জানতে পেরেছি মামলার দুই নম্বর আসামী মো. আবুল কালাম রাউজানের উরকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটা এলাকায় অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...