শনিবার, ৯ মে ২০২৬

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, কারাগারে যুবক

ফারুক হোসেন,মাটিরাঙ্গা প্রতিনিধি :

প্রথমে প্রেমের সম্পর্ক এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার এক তরুণীর (২৬) সঙ্গে শারীরিক সম্পর্ক করেন এক যুবক। এরপর ওই তরুণী তার প্রেমিক আব্দুল মান্নান রাজুকে (২৬) বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা শুরু করে।

শুক্রবার (২২ জুলাই) রাতে তরুণীকে ধর্ষণের অভিযোগে মাটিরাঙ্গা থানায় ভুক্তভোগী তরুণীর মা বিবি কুলছুম আবদুল মান্নান রাজুকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন ধমন আইন ২০০০(সংশোধিত ২০০৩) এর ৯(১) মামলা নং-৮ দায়ের করেন।

মামলার এজাহার নামীয় আসামি আব্দুল মান্নান রাজু মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। মামলা দায়েরের পর আসামি গ্রেফতার করে মাটিরাঙ্গা থানা পুলিশ। আজ শনিবার(২৩ জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হয়।

ভুক্তভোগী তরুণীর মা বিবি কুলছুম জানায়, আমার মেয়ের আগে একটি বিয়ে হয়ে বিবাহ বিচ্ছেদ হয়। তার একটি ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে জেনেও আসামি আব্দুল মান্নান রাজু মোবাইল ফোনে কথা না বললে নিজের গলায় ফাঁসি দিবে বলে এবং কোরআন ছুঁয়ে শপথ করে আমার মেয়েকে বিয়ে করার আশ্বাস দেয়। এর ধারাবাহিকতায় ফাঁকা বাড়িতে মেয়েয় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে আব্দুল মান্নান রাজু’র সজনদের কথা বলার চেষ্টা করলেও কেহ কথা বলতে রাজি হননি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে থানায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযোগ দাখিল করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে। মামলার এজাহার নামীয় আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। আজ শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....