মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রেমের সম্পর্ক স্থাপন করে ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি। এমনকি বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর শারীরিক সম্পর্ক স্থাপন। এমন সব অভিযোগে রিয়াজ জুবায়ের (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার (১৯ মে) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার (১৮ মে) রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আল মাদানী রোডের প্যাশন টেইলার্সে অভিযান পরিচালনা করে রিয়াজকে গ্রেপ্তার করা হয়।

নুরুল আবছার বলেন, ভুক্তভোগী একজন গার্মেন্টস কর্মী। তার সঙ্গে রিয়াজ জুবায়ের (২৮) নামে একজন টেইলার্স কর্মীর প্রেমের সম্পর্ক হয়। রিয়াজ ভিকটিমকে নানা জায়গায় বেড়াতে নিয়ে যেতো।

একপর্যায়ে রিয়াজ ভিকটিমের বর্তমান বাসায় যান। সেখানে রিয়াজ ভিকটিমকে নগ্ন ছবি তোলার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে প্রেমের সম্পর্ক ছিন্ন করবে বলে রিয়াজ হুমকি দেয়।

সম্পর্ক টিকিয়ে রাখতে ভিকটিম নীরবতা পালন করলে, সে সময় রিয়াজ তার মোবাইল দিয়ে ভিকটিমের অনেকগুলো নগ্ন ছবি তোলে। তারপর ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন রিয়াজ। সে প্রস্তাবে রাজি না হলে, রিয়াজ মোবাইলে থাকা নগ্ন ছবিগুলো ভিকটিমের অফিসের বিভিন্ন কর্মচারীদের দেখায়। এমনকি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন।

রিয়াজ ভিকটিমকে ফুসলিয়ে জন্মদিন পালনের কথা বলে শহরের একটি হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও আসামি ভিকটিমকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। এক সময় ভিকটিম বাধ্য হয়ে রিয়াজের পরিবারের কাছে বিষয়টি খুলে বলে। কিন্তু তাকে কোনো সাহায্য না করে গভীর রাতে অপমান করে ঘর থেকে বের করে দেওয়া হয়।

তিনি বলেন, ভিকটিম এসব অভিযোগ র‍্যাবকে জানালে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...