সোমবার, ১০ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে সেলিম হত্যা মামলায় আরও ৩ জন গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেলিম হত্যা মামলায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন ।

শুক্রবার দুপুর ১২ টার দিকে কুতুপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এ এবং সি থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের,রুম-৪(এক্সট্রা),১৬ নং শেডের মৃত কবির আহম্মেদ এর ছেলে নুরুল আমীন(৩৭)

রুম-২ এর একই শেডের মৃত আঃ ছালামের ছেলে জিয়াবুল হক (৪৪) ও রুম-৩ শেড-২৪,এর মৃত জাহিদ হোসেনের ছেলে মোঃ জোনায়েত(১৯)।

শুক্রবার রাত ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম

তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম এর নিদের্শনা মোতাবেক পুলিশ পরিদর্শক(নিঃ) এস এম আল মামুন এর নেতৃত্বে এসআই (নিঃ)/ খোরশেদ আলম, এসআই (নিঃ)/১৪০০৮ ছাইদুল ইসলাম সঙ্গীয় মোবাইল টিম সহ কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এ ও ই ব্লক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  সেলিম হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জন আসামীকে গ্রেফতার পূর্বক ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। স্থানীয়ভাবে জানা যায়,  আসামীরা কথিত মুন্না গ্রুপের সক্রিয় সদস্য এবং উক্ত মামলার ঘটনার সাথে জড়িত বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...