রবিবার, ৯ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে সেলিম হত্যা মামলায় গ্রেফতার ৩

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ওয়েস্ট বালুরমাঠ এলাকায় ১৪ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে সেলিম হত্যা মামলায় এজাহারনামীয় ৩ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সাড়ে ৮ টার দিকে বালুরমাঠ পুলিশ ক্যাম্পে আওতাধীন (রোহিঙ্গা শরনার্থী) ক্যাম্প- ২/ওয়েস্ট এর বসতঘর হইতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১ নং ক্যাম্পের- ১/ওয়েস্ট এর /জি-ব্লকের মৃত-জকির আহম্মদের ছেলে আবুল হাসিম (৫৫)ক্যাম্প ২ ওয়েস্ট ৭/সি-ব্লকের মৃত-আলী জোহার এর ছেলে কলিম উল্লাহ (৫২) ও ক্যাম্প-ওয়েস্ট ১/ ডি-ব্লকের নুরুল হকের ছেলে নূর মোহাম্মদ (২৬)।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম শুক্রবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে বালুর মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার এ,কে, এম এমরানুল হক মারুফের নেতৃত্বে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের, অপারেশন অফিসার,মোঃ আনোয়ারুল ইসলাম, এসআই(নিঃ)/১৪০২৬ মাসুদ রানা প্রামানিক সঙ্গীয় অভিযানিক টীম ঘটনাস্থল এলাকায় অভিযান পরিচালনা করে সেলিম হত্যা মামলার এজাহারনামীয় ৩ জন রোহিঙ্গাকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...