শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেবার মান অনেকদুর এগিয়ে গেছে : স্বাস্থ্য পরিচালক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি আঞ্চলিক পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল ১১টায় নগরীর স্টেশন রোডস্থ পর্যটন হোটেল সৈকতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। এসময় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করে।

সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি মোঃ শহিদ উল্ল্যাহর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি (উপ-পরিচালক), চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম. গৌছ আহমদ চৌধুরী, মহাসচিব মোঃ দেলোয়ার হোসেন ও অতিরিক্ত মহাসচিব শাহ নেওয়াজ। বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব মোঃ মঈনুল কাদের, স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক মোঃ ফোরকান। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও আঞ্চলিক কমিটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ কামাল উদ্দিনকে সভাপতি ও এস.এম সাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি আঞ্চলিক পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেবার মান অনেকদুর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কর্মকর্তা-কর্মচারীরা কাধেঁ কাধে মিলিয়ে আন্তরিকভাবে কাজ করলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ঈর্ষণীয় সাফল্য আসবে। আগামী ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে হবে। তিনি স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের যুগোপযুগী প্রশিক্ষণ, শূণ্যপদ পূরণ, পদোন্নতি ও অন্যান্য সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণসহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি (উপ-পরিচালক) বলেন, নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বাস্থ্যসেবায় সরকারের সুনাম অক্ষুন্ন থাকবে। সুনাম ক্ষন্ন হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রেখে কর্মস্থলে যোগ্যতার পরিচয় দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা সকলে আন্তরিক হলে স্বাস্থ্যসেবার আরও মানোন্নয়ন সম্ভব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...