মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বোয়ালখালীতে স্কুল ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে এক স্কুলছাত্রীর গণধষর্ণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা কিশোরী উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

শুক্রবার (৩ জুন) দিবাগত রাতে পৌরসভার পূর্ব গোমদন্ডী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- পূর্ব গোমদন্ডী রোয়াই পাড়ার বাসিন্দ মো. বাদশা মিয়ার ছেলে এমরান হোসেন সাগর(১৯), পূর্ব গোমদন্ডী বহদ্দার পাড়ার মো. রুস্তম আলী বাছেকের ছেলে সানি উল্লাহ আলী প্রকাশ রিমন(২০) ও উপজেলার পোপাদিয়া ইউনিয়নের চাঁন্দ মিয়া সওদাগর বাড়ীর মো. কপিল উদ্দিনের ছেলে সিএনজি চালক মো. কামাল উদ্দিন (২৬)।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে শনিবার (৪ জুন) দুপুরে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, আলমগীর নামের এক ছেলেকে সে পছন্দ করে ভুক্তভোগী স্কুলছাত্রী। বিষয়টি জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় তার মা তাকে বকাঝকা করে। এতে রাগ করে রাত ১০টার দিকে ওই ছাত্রী ঘর থেকে বের হয়ে আলমগীরের সাথে বোয়ালখালীর ফুলতল এলাকায় দেখা করতে যায়। এ সময় সাগর, রিমন ও সায়মন তাদের ভয় দেখিয়ে কামালের সিএনজিতে তুলে ফায়ার সার্ভিস স্টেশন এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। তারপর তার প্রেমিক আলমগীরের গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রী যাতে চিৎকার করতে না পারে সেজন্য তার মুখ চেপে ধরে ধর্ষণকারীরা। পরে রাত তিনটার দিকে সিএনজি অটোরিক্সা যোগে ওই স্কুলছাত্রীকে তার ঘরের সামনে এনে নামিয়ে দিয়ে ধর্ষণকারীরা পালিয়ে যায়। বাড়ি ফিরে ওই স্কুলছাত্রী তার মাকে ঘটনা জানালে ছাত্রীর মা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেন। এ সময় ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিক্সা, মোটর সাইকেল ও ছোরা উদ্ধার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান বলেন, ‘সংঘটিত ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ গ্রেফতারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...