শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাটিরাঙ্গায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধি

বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার বিকেলের দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা, বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শামসুল হক।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতেও সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...