বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি মূলক মন্তব্যের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

সারাদেশে বিএনপি ও জামাতের নেতা কর্মীরা সভা সমাবেশ থেকে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি মূলক মন্তব্য এবং হত্যার হুমকি দিচ্ছেন এর প্রতিবাদে বান্দরবান জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ এর অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন।

বিক্ষোভ সমাবেশ উপলক্ষে শনিবার (৪ জুন) সকালে জেলা কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্ছের সামনে এসে শেষ হয়।

এসময় জেলা আওয়ামীলীগ এর সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাস, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ সহ জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, মহীলালীগ ও আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে থেকে বক্তারা বিএনপি ও জামাতের সাম্প্রতিক সময়ে বিভিন্ন সভাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা কটুক্তি মূলক মন্তব্যের কড়া সমালোচনা করে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিহিংসার রাজনীতি করে না। বিগত বিএনপি জোট সরকারের সময় তারা আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর অনেক অত্যাচার ও নির্যাতন করার পরেও আমদের দল ক্ষমতায় আশার পর এখনো পর্যন্ত কোন বিএনপি ও জোটের কোন নেতাকর্মীদের অসুবিধায় ফেলি নি,আমরা তাদের গনতান্ত্রিক অধিকারের পথকে আটকে দেই নি। কিন্তু তারা তাদের সভা সমাবেশ থেকে তাদের দলীয় নেতা-কর্মীরা যে ভাবে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চরম কটুক্তি মূলক মন্তব্য ও হত্যার হুমকি দিয়ে ভাষন আর শ্লোগান দিচ্ছে তা আর সয্য করা হবে না।

বক্তারা আরো বলেন, আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহনের পর হতে পার্বত্য বান্দরবানে ব্যাপক উন্নয়ন মূলক কর্মকাণ্ড হয়েছে আগামীতেও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ এই জেলার সার্বিক উন্নয়নে অবদান রাখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...