বুধবার, ২৯ জুলাই ২০২৬

টেস্ট দলের অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

স্পোর্টস ডেস্ক

আবার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। আর প্রথমবারের মতো দলের সহ-অধিনায়ক হয়েছেন লিটন দাস।

আজ বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় তাদের দুজনকে চূড়ান্ত করা হয়।

এর আগে ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নয়নে স্বেচ্ছায় টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন মুমিনুল হক সৌরভ। গত মঙ্গলবার সন্ধ্যায় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করে টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

এতে সাকিবের অধিনায়ক হওয়ার পথ বাধামুক্ত হয়। কেননা সাম্প্রতিক সময়ে দলের ও মুমিনুলের পারফরমেন্স খুব খারাপ যাচ্ছিল। তাতে মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বোর্ড চাইছিল মুমিনুল নিজ থেকে সরে যাক। সাকিব বোর্ডকে বলেছিলেন, মুমিনুলকে সরানো নয়, নিজে থেকে সরে গেলে অধিনায়কত্বের দায়িত্ব নেবেন তিনি।

সবশেষে সেটিই হয়েছে। আর লিটন দাসের সহ-অধিনায়ক হওয়ার কথা আগে থেকেই চাউড় ছিল। দলেও সহ-অধিনায়কের পদটি শূন্য ছিল।

এবার তৃতীয়বারের মতো টেস্ট দলের অধিনায়ক হলেন সাকিব। এর আগে তিনি দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দেন, জয় তিনটিতে ও হার ১১টিতে।

ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার অভিযোগে ২০১৯ সালের শেষদিকে সাকিবকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে সেই বছরের অক্টোবরে মুমিনুলকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়।

মুমিনুলের নেতৃত্বে ১৭ টেস্টের মধ্যে বাংলাদেশ তিনটি টেস্ট জিতেছে, ড্র করেছে দুটি, হেরেছে ১২টিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...