মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভিনিসিউসের হ্যাটট্রিকে লেভান্তেকে ৬ গোলে উড়িয়ে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগার শিরোপা তো আগেই নিশ্চিত হয়েছিল। গতরাতে আরও একটি বিষয় নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। নিজেদের আর কোন অর্জন নয়, তবে লেভান্তের রেলিগেটেড হওয়া নিশ্চিত করল তারা। লা লিগায় তলানির দল লেভান্তেকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৬-০ গোলে বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার রাতে ভিনিসিউস জুনিয়র হ্যাটট্রিক করেন এবং করিম বেনজেমাও পেয়েছেন গোলের দেখা।

এই হারে লেভান্তে ৩৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে স্পেনের দ্বিতীয় বিভাগে নেমে গেছে। কাগজে কলমে বাকি দুই ম্যাচে তারা অবনমন অঞ্চল উতরাতে পারবে না।

আগামী ২৮ মে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থাকলেও কার্লো আনচেলত্তি তার প্রথম একাদশে রেখেছিলেন বেনজেমা ও ভিনিসিউসকে। টনি ক্রুস ও কাসেমিরো ছিলেন বেঞ্চে।

২০ মিনিটের মধ্যে রিয়াল দুই গোলে এগিয়ে যায়। ফারল্যান্ড মেন্ডি কাছের পোস্ট থেকে গোল করেন। ভিনিসিউসের ক্রস থেকে বেনজেমা করেন দ্বিতীয় গোল। এটি লা লিগায় তার ২৭তম গোল।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের নায়ক রদ্রিগো ৩৪ মিনিটে ৩-০ করেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে ভিনিসিউস করেন নিজের প্রথম গোল। দ্বিতীয়ার্ধে ৬৮ ও ৮৩ মিনিটে করেন নিজের প্রথম হ্যাটট্রিক।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘এটা আমার প্রথম হ্যাটট্রিক। দারুণ একটি মৌসুম, আমার সতীর্থরা আমাকে অনেক সাহায্য করেছে। কোচ আমাকে হ্যাটট্রিক করার জন্য অনেক সময় দিয়েছিলেন, তাই আমার প্রথম হ্যাটট্রিকে আমি খুব খুশি।’

এই ম্যাচে বেনজেমা ক্লাবের হয়ে ৩২৩তম গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মাদ্রিদ লিজেন্ড রাউলকে ছুঁয়েছেন। ফরাসি ফরোয়ার্ডের উপরে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (৪৫০)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...