সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে টিকিটের মূল্য নির্ধারণ

স্পোর্টস ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে দুই ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে শ্রীলঙ্কা দল। ১৫ মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টের সিরিজ।

ম্যাচ দুইটির জন্য টিকিট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণাকালে টিকিট মূল্য জানানো হয়।

দুটি টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা। চট্টগ্রাম টেস্টের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গ্র্যান্ড টেস্ট এবং রুফটপের টিকিটের দাম ৫০০ টাকা। এছাড়াও, দর্শনার্থীরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে ৩০০ টাকা, ক্লাব হাউস ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ওয়েস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকায় টিকিট কিনতে পারবেন।

অন্যদিকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা, শহীদ মোশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দান স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ন্যূনতম ৫০ টাকায় কেনা যাবে। এই টিকিটগুলো সংশ্লিষ্ট ভেন্যুগুলোর টিকিট কাউন্টার বা বুথ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়াও, বিসিবি সূত্রে জানা গেছে, তারা অনলাইনেও টিকিট বিক্রির পরিকল্পনা করছে।

উল্লেখ্য, প্রথম টেস্ট শেষে দুই দলই ঢাকায় ফিরবে। সিরিজের শেষ টেস্ট মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে; দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। গত বছরের এপ্রিলে সাদা পোশাকের ক্রিকেটে শেষ দেখা হয়েছিল দুই দলের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...