মঙ্গলবার, ৫ মে ২০২৬

টিসিবির ১১০ টাকার সয়াবিন মিলবে ১৬ মে থেকে

চট্টগ্রাম নিউজ ডটকম

আগামী ১৬ মে থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে ১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি মসুর ডাল, চিনি ও ছোলা বিক্রি করবে সংস্থাটি।

বুধবার (১১ মে) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্য প্রয়ােজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি।

এজন্য সারা দেশে সব মহানগরী জেলা ও উপজেলায় ২৫০-৩০০টি খােলা ট্রাকের মাধ্যমে আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে।

ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এছাড়া গত মাসের অবশিষ্ট ছােলা ৫০ টাকা কেজি দরে ভােক্তার চাহিদা অনুযায়ী বিক্রি করা হবে।

আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার অজুহাতে দেশেও ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত চার বছরে যেসব ভোগ্যপণ্যের দাম বেড়েছে তার মধ্যে অন্যতম সয়াবিন ও পাম অয়েল। ২০১৯ সালে দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১০৪ টাকা।

২০২০ সালে সেটি বেড়ে হয় ১১৩ টাকা, ২০২১ সালে ১৩০ টকা এবং ২০২২ সালের শুরুতে এসে হয় ১৬৮ থেকে ১৭০ টাকা। এখন ১৮৫ থেকে ১৯০ টাকা।

পামওয়েলের লিটার (খোলা) ২০১৯ সালে ছিল ৫৮ টাকা, ২০২০ সালে লিটারে ৭৮ টাকা, ২০২১ সালে ১০৭ টাকা এবং ২০২২ সালের শুরুতে হয় ১৫০ টাকা। এখন ১৬৫ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

আরও পড়ুন

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...