রবিবার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩ লাখ ৩৪ হাজার পরিবার কিনলো টিসিবি’র পণ্য

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩১ মার্চ পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ২৫৩ পরিবার টিসিবি পণ্য কিনেছে। প্রথম পর্যায়ে টিসিবি পণ্য বিতরণের ৬২ দশমিক ৪৭ শতাংশ সম্পূর্ণ হয়েছে। প্রথম পর্যায়ের মজুত করা বাকি পণ্য অবশিষ্ট উপকারভোগীদের মধ্যে বিতরণ কার্যক্রম দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (১ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম জেলায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী ৫ লাখ ৩৫ হাজার পরিবার ৮২ জন উপকারভোগীর মধ্যে এসব পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ কার্যক্রম নেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে ৩ লাখ ৩৪ হাজার ২৫৩টি পরিবারের কাছে টিসিবির পণ্য সরবরাহ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় ৮১ জন ডিলারের মাধ্যমে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, নগরের ৪১টি ওয়ার্ড, ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন ও ১৫টি পৌরসভায় টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। প্রথম পর্যায়ে পণ্য বিতরণের ৬২ দশমিক ৪৭ শতাংশ কার্যক্রম শেষ হয়েছে। পণ্য বিতরণ কার্যক্রম সুন্দরভাবে শেষ করার জন্য সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে ট্যাগ টিম গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রথম পর্যায়ের পণ্য বিতরণের কাজ শেষ করা হবে। তারপর রমজানের মধ্যে দ্বিতীয় পর্যায়ের বিক্রি কার্যক্রম শুরু হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, টিসিবি ডিলাররা পণ্য গ্রহণের ১ দিন পূর্বে নির্দিষ্ট হিসাব নম্বরে টাকা জমা দান করে ডিও গ্রহণ করে পণ্য বিক্রি করছেন। এ কার্যক্রম তদারকিতে সুন্দরভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন, সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের সমন্বয়ে সার্বক্ষণিক উপস্থিত থাকার জন্য ট্যাগ টিম গঠন করা হয়েছে। ওই টিম প্রতিদিনের পণ্য বিক্রি কার্যক্রমের ওপর নিয়মিত রিপোর্ট প্রদান করছে। প্রথম পর্যায়ের টিসিবি পণ্য বিতরণ শেষ হলে রমজানের মধ্যে দ্বিতীয় পর্যায়ের পণ্য বিতরণ কার্যক্রম শুরু হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...