বুধবার, ৫ আগস্ট ২০২৬

উখিয়ায় ১৮ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ ২ জন রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

বুধবার দুপুর ১ টার দিকে ক্যাম্প-১৮, ব্লক-এল/১৬ ফারুকের বসত ঘরের সামনে রাস্তার উপর থেকে মোঃ সোহেল (১৮) নামের এক রোহিঙ্গা যুবককে ৮ হাজার ইয়াবাসহ আটক করে।

অপরদিকে একইদিন রাত দেড়টার টার দিকে ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আবুল ওসমান (৪৪) নামের এক যুবককে তার ঝুপড়ি ঘর থেকে আটক করে।

আটককৃত রোহিঙ্গারা হলেন, ৮ নং ক্যাম্পের ডব্লিউ/২০ এ ব্লকের মরতুজার ছেলে সোহেল(১৮) ও ৮ নং ক্যাম্পের ইস্ট ২৬/বি ব্লকের মৃত হোসাইন আহম্মদ এর ছেলে আবুল ওসমান(৪৪)।

৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,বুধবার দুপুর ১ টার দিকে ইন্টেলিজেন্স টিমের গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন এর অন্তর্ভুক্ত ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (অতিঃ পুলিশ সুপার) খন্দকার আশফাকুজ্জামানের তত্বাবধানে সহকারী ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোঃ সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার এর অভিযান পরিচালনা করে।

এসময় ক্যাম্প-১৮, ব্লক-এল/১৬ ফারুকের বসত ঘরের সামনে রাস্তার উপর থেকে ৮ হাজার ইয়াবাসহ সোহেল(১৮) কে আটক করে।

একই দিনের রাত দেড়টার টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন, পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নি:) মুহাম্মদ ফয়জুল আজীম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৮ ইস্ট এর বি/২৬ ব্লকের আবুল ওসমান (৪৪) এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়।

জব্দকৃত মাদকসহ আটককৃত ২ রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...