বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার মাদকসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৬০ গ্রাম আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ মো. সাকের আলী (২২) নামে এক রোহিঙ্গা কিশোরকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের ওমরখাল এলাকার নাফ নদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকের আলী ২৫ নম্বর মুচনী রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের কালু মিয়ার ছেলে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবির একটি বিশেষ টহল দল জানতে পারে হ্নীলা ইউনিয়নের ওমরখাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুইটি বিশেষ টহল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে ওই এলাকার কেওড়া বাগান ও নাফ নদীতে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল এক চোরাকারবারীকে মিয়ানমার থেকে সাঁতরে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। পরে চোরাকারবারি সাকের আলী নদীর তীরে আসলে তাৎক্ষণিক বিজিবি টহলদল তাঁকে থামানোর সংকেত দেয় ও ধাওয়া করে গ্রেপ্তার করে। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কোমরে বাঁধা গামছা থেকে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকা।

ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অবৈধভাবে আইস ও ইয়াবা বহন এবং পাচারের দায়ে নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...