বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মানিকগঞ্জে নিজ বাড়িতে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত লাশ , গ্রাম্য চিকিৎসক আটক

চট্টগ্রাম নিউজ ডটকম:

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিজেদের বসতঘরের খাটের ওপর থেকে স্ত্রী ও ২ মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার আঙ্গুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গৃহকর্তা এক গ্রাম্য দন্তচিকিৎসককে আটক করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম আসাদুজ্জামান রুবেল (৪০)। তিনি ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি একজন গ্রাম্য দন্তচিকিৎসক। বানিয়াজুরী এলাকায় তার একটি চেম্বার রয়েছে।

নিহত লাভলী আক্তার (৩৫) গৃহিণী ছিলেন, বড় মেয়ে ছোঁয়া (১৬) বানিয়াজুরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং ছোট মেয়ে কথা (১২) বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, ২০ বছর পূর্বে আসাদুজ্জামান রুবেল প্রতিবেশী সাইজুদ্দিনের মেয়ে লাভলী আক্তারকে বিয়ে করেন। দুই কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে একটি টিনের ঘরে থাকতেন। তিনি প্যারামেডিক্যাল থেকে দন্তচিকিৎসার কোর্স শেষ করে এলাকায় দাতের চিকিৎসা করতেন। কয়েকদিন আগে একজনকে ভুল চিকিৎসার কারণে তার এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার সকালে সেই জরিমানার টাকা পরিশোধের কথা ছিল বলে জানা গেছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৬টায় ঘটনাস্থলে আসি। নিজঘরে এক গৃহবধূ ও দুই কন্যাকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘরের ভেতর খাটের ওপর তিনজনের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর আত্মগোপনে ছিলেন। তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ঋণগ্রস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন। এসব কারণেই তিনি হয়তো স্ত্রী ও ২ কন্যাসন্তানকে হত্যা করে থাকতে পারেন।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...