নগরীর চান্দগাঁও থানার বারই পাড়া এলাকায় রুবী আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
রুবী আক্তার বারইপাড়া এলাকার প্রবাসী নুর উদ্দিনের স্ত্রী।
চান্দগাঁও থানার ওসি মাইনুল হোসেন জানান,রুবী আক্তার আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি।ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
