রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ঈদের ছুটিতে পর্যটক বরণে কাপ্তাইয়ে বিনোদন কেন্দ্রগুলোর নানা প্রস্তুতি

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অবস্থিত কাপ্তাই উপজেলা। কাপ্তাইয়ের পাশ দিয়ে বয়ে গেছে দেশের অন্যতম বৃহত্তম কাপ্তাই লেক, রয়েছে উঁচু-নিচু পাহাড়, পাহাড়ের পাশে বয়ে যাওয়া আঁকাবাঁকা শীতল জলের কর্ণফুলী নদী, নদী ধারে গড়ে উঠা অনেক পর্যটন কেন্দ্র।

প্রতিবছর ঈদ উপলক্ষে পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকের ঢল নামলেও গত ২ বছর করোনার কারণে পর্যটক শূণ্য ছিল কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্র গুলো। কিন্ত এইবার করোনামুক্ত ঈদ উদযাপন করবেন মুসলমান ধর্মের লোকজন। এছাড়া প্রায় এক সপ্তাহ টানা ঈদের ছুটি পাওয়া যাবে। ফলে কাপ্তাইয়ে পর্যটন ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্টরা আশা করছেন এইবছর কাপ্তাইয়ে রেকর্ড পরিমান পর্যটকের আগমন ঘটবে।

কাপ্তাই উপজেলায় বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে যার মধ্যে অন্যতম কাপ্তাই শিলছড়ি প্রশান্তি পার্ক, ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরা, শিলছড়ি বনশ্রী পর্যটন কেন্দ্র, লেক প্যারাডাইস, লেকশোর পিকনিক স্পট, লেকভিউ পিকনিক স্পট, শিলছড়ি নিঃসর্গ রিভার ভ্যালি, পাহাড়িকা পিকনিক স্পট ও কাপ্তাই রিভার ভিউ পার্ক।

কাপ্তাই শিলছড়ি বনশ্রী পর্যটন কেন্দ্রের ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী রুবাইয়েত আক্তার জানান, করোনা ভাইরাসের ফলে বিগত ২ বছর পর্যটন ব্যবসায় মন্দা ছিল। এইবছর আমরা আশা করছি হাজারো পর্যটকের আগমন ঘটবে।

এদিকে কাপ্তাই বালুচরে অবস্হিত প্রশান্তি পিকনিক স্পট এর পরিচালক আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, কাপ্তাইয়ের অপরুপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে পর্যটন মৌসুম ছাড়াও সারা বছর পর্যটকদের আনাগোনা হতো। বিশেষ করে ঈদের ছুটিতে পর্যটকের ঢ়ল নামে বেশী। ঈদকে সামনে রেখে আমরা নতুন রুপে সাজিয়েছি প্রশান্তি পার্ককে। পর্যটকরা ঈদে এসে ভিন্নতার স্বাদ পাবে। কর্ণফুলী নদীতে কায়াকিং করতে পারবেন পর্যটকরা।

কাপ্তাই শিলছড়িতে চলতি সপ্তাহে নতুন ভাবে যাত্রা শুরু করেছে নির্সগ রিভার ভ্যালী। এর উপদেষ্টা মোঃ নাছির উদ্দীন জানান, পর্যটকদের একটু ভিন্নতা দেবার লক্ষ্যে আমরা কয়েকজনে মিলে এই পর্যটন কেন্দ্রটি গড়ে তুলেছি। এই পর্যটন স্পটে বসে কর্ণফুলী নদীর দৃশ্য অবলোকন করার পাশাপাশি এখানে দেশীয় বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন পর্যটকরা।

এদিকে শনিবার দুপুরে কাপ্তাইয়ের প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, ঈদকে সামনে রেখে আরোও নান্দনিক ভাবে সাজানো হচ্ছে এই পিকনিক স্পটকে। কর্ণফুলী নদীর তীরে স্থাপন করা হয়েছে “আই লাভ ওয়াগ্গা” পয়েন্ট। যেখান বসে ছবি তোলা সহ কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। এইছাড়া সেলফি বোট, নতুন ভাবে শিশু পার্ককে শিশুদের বিনোদন উপযোগী খেলাধুলার আইটেম স্থাপন করা হয়েছে।

এছাড়া কাপ্তাই লেকভিউ পিকনিক স্পট, রিভার ভিউ, লেক প্যারাডাইস লেকশোর পিকনিক স্পটে গিয়ে দেখা যায়, ঈদকে সামনে রেখে নতুন রুপে আরোও আর্কষনীয় করে তোলা হচ্ছে এইসব বিনোদন কেন্দ্র গুলো।

কাপ্তাই ফোরামের এডমিন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ আর লিমন জানান, নয়নাভিরাম কাপ্তাই লেক, কর্নফুলী নদী, পানি বিদ্যুৎ কেন্দ্র, কেপিএম মিল, সীতাপাহাড়, ওয়াগ্গা চা বাগান, চিৎমরম বৌদ্ধ বিহার সহ কাপ্তাইয়ের প্রতিটি পড়তে পড়তে লুকিয়ে আছে সৌন্দর্য্য। তাই তো সারা বছর পর্যটকরের আনাগোনায় মুখরিত থাকে কাপ্তাই। আমরা আশা করছি এবার ঈদে রেকর্ড পরিমান পর্যটক আসবে রুপসী কাপ্তাইয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...

‘সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা নিজস্ব স্বকীয়তায় ধর্ম পালন করতে পারবেন’

সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লায়ন...