সোমবার, ২৭ জুলাই ২০২৬

কমছে কাপ্তাই হ্রদের পানির স্তর, বন্ধ হলো ৩ ইউনিট

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লেক কাপ্তাই হ্রদের পানি। এ হ্রদের পানির স্তর দিন দিন নিচে নেমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভরশীল দেশের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন।

ফলে কেন্দ্রের ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনসম্পন্ন ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ২টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ৫৯ মেগাওয়াট।

শিগগির বৃষ্টিপাত না হলে কাপ্তাই হ্রদের পানির স্তর আরও নিচে নেমে গিয়ে বিদ্যুৎ উৎপাদন চরম হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমতে থাকে।

এপ্রিল মাসের শুরুর দিক থেকে তীব্র দাবদাহের কারণে হ্রদের পানি হ্রাস পেতে থাকে খুব দ্রুত। ফলে হ্রদের পানির ওপর নির্ভরশীল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

বর্তমানে হ্রদে পানির উচ্চতা কমে যাওয়ায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। দ্রুত বৃষ্টিপাত না হলে এই দুটি ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের জানান, সচরাচর ফেব্রুয়ারি ও মার্চ মাসে বৃষ্টি হয় না। প্রতিবছর শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে যায়। তখন পানির অভাবে কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ রাখতে বাধ্য হয়।

তবে কোনো কোনো সময় মার্চ ও এপ্রিল মাসেও ভারী বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে। সেই রকম বৃষ্টিপাত হলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো সম্ভব হবে।

তিনি আরও জানান, আজ (২৬ এপ্রিল) রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৮৩ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। কিন্তু বর্তমানে হ্রদে পানি আছে ৭৭.২৬ ফুট। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট।

৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ২টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে জানিয়ে এ কর্মকর্তা আরও বলেন, দুটি ইউনিট হলো ৩ ও ৫ নং ইউনিট। যেগুলো থেকে যথাক্রমে ২৯ ও ৩০ সর্বমোট ৫৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। এখন পানি কম, তাই সব কটি ইউনিট একযোগে চালু রাখা সম্ভব হচ্ছে না।

কেন্দ্রের ১ নং ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হওয়া সত্ত্বেও কেন্দ্রের ২ ও ৪ নং ইউনিট পানির অভাবে বন্ধ রাখা হয়েছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরিভাবে কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভরশীল। কাপ্তাই হ্রদে যত বেশি পানি থাকবে, বিদ্যুৎ উৎপাদন তত বেশি হবে। বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদ পানিতে পরিপূর্ণ থাকাকালীন কেন্দ্রের ৫টি ইউনিট পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়। ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

প্রসঙ্গত, তৎকালীন পাকিস্তান সরকারের আমলে ১৯৫৭ সালে কাপ্তাই বাঁধের নির্মাণকাজ শুরু হয়ে ১৯৬২ সালে এর নির্মাণ সমাপ্ত হয়। কর্ণফুলী নদীর ওপর ২ হাজার ২০০ ফুট বাঁধ দেওয়া হয়। এর ফলে ২৫৩ বর্গমাইল এলাকাজুড়ে জলাধার সৃষ্টি হয়।

এতে ৬৫৫ বর্গকিলোমিটার (২৫৩ বর্গমাইল) অঞ্চল পানিতে নিমজ্জিত হয়। স্থায়ী অধিবাসীরা তাদের বাড়ি-ঘর ও চাষাবাদযোগ্য জমি হারায়। প্রায় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...