সোমবার, ২৭ জুলাই ২০২৬

জুনে মেলবোর্নে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আমেরিকান ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল ফিরছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এই বছরের বিশ্বকাপ সামনে রেখে আগামী ১১ জুন প্রাক-প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

বুধবার ভিক্টোরিয়ান সরকার নিশ্চিত করেছে, ম্যাচটি হতে যাচ্ছে আইকনিক মেলবোর্ন স্টেডিয়ামে। ৫ বছর আগে এক প্রীতি ম্যাচ খেলতে এই মাঠে নেমেছিল দুই দল। ওই ম্যাচে ৯৫ হাজারের বেশি দর্শক হাজির ছিল।

ট্যুরিজম, স্পোর্ট অ্যান্ড মেজর ইভেন্টস মন্ত্রী মার্টিন পাকুলা বলেছেন, ‘দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখতে বিশ্বের সবচেয়ে সফল দুটি ফুটবল দলের এমসিজিতে ফেরা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া শহর ও অস্ট্রেলিয়ার ইভেন্ট রাজধানী হিসেবে আমাদের অবস্থানকে আরো শক্ত করে।

ফুটবল পরিচিত বিশ্ব খেলা হিসেবে এবং এমন উত্তেজনাকর ম্যাচের কারণে মেলবোর্নের দিকে লাখ লাখ চোখ থাকবে ও ভিক্টোরিয়ার প্রতি হাজার হাজার অতিথি আকৃষ্ট হবে।’

ব্রাজিল ও আর্জেন্টিনার সবশেষ দেখা হয়েছিল গত সেপ্টেম্বরে সাও পাওলোতে। কোভিড প্রটোকল ভঙ্গের অভিযোগে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচটি শুরুর কয়েক মিনিট পর পরিত্যক্ত হয়। এরই মধ্যে দুই দল কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে। তার পাঁচ মাস আগে মাঠের দেখায় নিজেদের পরখ করে নিবে দুই জায়ান্ট।

২০১৭ সালে মেলবোর্নে একমাত্র গোলে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। আর ১০ বছর আগে মেসির গোলে ১-০ তে এই মাঠে অস্ট্রেলিয়াকে হারায় আলবিসেলেস্তেরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...