সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ নেবে ব্রাজিল, দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। বাছাইপর্ব শেষ করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে দলগুলো। অপেক্ষা শুধু চূড়ান্ত পর্ব মাঠে গড়াবার।

বাংলাদেশের প্রেক্ষাপ্রটে ব্রাজিল-আর্জেন্টিনার জনপ্রিয়তা তুঙ্গে। প্রতি বিশ্বকাপেই এ দুই দলের সমর্থক সবচেয়ে বেশি দেখা যায় এখানে। সবাই যার যার দলকে সমর্থন করতে নানা রকম আয়োজন করেন।

জনপ্রিয়তার কারণে ব্রাজিল বা আর্জেন্টিনার জয়-পরাজয়ে আনন্দিত বা ব্যথিত হয় সমর্থকরা। কিন্তু এবার বিশ্বকাপের আগেই আর্জেন্টাইন সমর্থকদের জন্য হতাশা নিয়ে এসেছে ইএসপিএনের প্রেডিকশন।

ইএসপিএনের প্রেডিকশন বলছে, আর্জেন্টিনা এবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়বে। আর কাতার বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনার চিরশত্রু ব্রাজিলই! অবশ্য ইএসপিএন বিশ্লেষক রায়ান ও’হ্যানলন এই ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছেন।

এখন পর্যন্ত ৩২টি দলের নাম ঠিক না হলেও রায়ান ও’হ্যানলন দাবি করছেন, পেরু, ওয়েলস আর কোস্টারিকা সুযোগ পাচ্ছে বিশ্বকাপে! তাদের ধরে নিয়ে রায়ানের দাবি, শেষ ষোলোতে গ্রুপ সি থেকে আর্জেন্টিনা, পোল্যান্ড আর গ্রুপ জি থেকে ব্রাজিল, সুইজারল্যান্ড শেষ ষোলোতে যাবে। আর্জেন্টিনা ফ্রান্সের কাছে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেবে। সেমিফাইনাল খেলবে ব্রাজিল-ফ্রান্স এবং জার্মানি-ইংল্যান্ড। রায়ানের ভবিষ্যদ্বাণী মিলে গেলে ব্রাজিল-ইংল্যান্ডের মধ্যে ফাইনাল হবে এবং ব্রাজিল জিতে যাবে ১-০ গোলে!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...