রবিবার, ২ আগস্ট ২০২৬

আপনার বাড়ির সিকিউরিটি আপনারা রাখবেন: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ আহমদ তানভীর বলেন, আপনার বাড়ির সিকিউরিটি আপনারা রাখবেন। আপনারা বাড়িতে ভালো তালা দেবেন। যেসব জায়গায় নিজস্ব নিরাপদ প্রহরী আছে, তারা যেন ঠিকমত দায়িত্ব পালন করে সে পরামর্শ দেবেন।

পুলিশ কমিশনার আরও বলেন, ঈদের ছুটিতে বাড়িতে গেলে মূল্যবান জিনিসপত্র, টাকা-পয়সা ব্যাংকের লকারে বা বিশস্ত কারো হেফাজতে রেখে যাওয়ার আহ্বান।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিএমপি কমিশনার।

এছাড়া ঈদের ছুটিতে বাড়ি গেলে প্রতিবেশীর কাছ থেকে খোঁজ নেবেন। বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর চেষ্টা করবেন। পাশাপাশি পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশের নাইট পেট্রোল থাকবে। অতিরিক্ত টহলের ব্যবস্থা থাকবে। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা দূরূহ ব্যাপার। বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, এতে চুরি হলে চোর শনাক্ত করা সহজ হয় ও চুরি করতেও চোররা নিরুৎসাহিত হয়। প্রত্যকেই নাগরিক ও প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করবেন বলে আশা করি।

পুলিশ কমিশনার বলেন, বাসা খালি করে, পুরো বিল্ডিং খালি করে কোথাও যেতে নিরুৎসাহিত করছি। নিরাপত্তার জন্য কাউকে না কাউকে রাখতে হবে। বাড়ির সামনে-পেছনে আলোকিত করে যাবেন।

বাড়িতে সিসি ক্যামেরা থাকলে অপরাধীরা অপরাধ
করতে নিরুৎসাহিত হয়। পুলিশের জন্যও অপরাধী শনাক্ত করা সহজ হয়। না হলে এই বড় শহরে কত পুলিশ বাড়িতে দাঁড় করিয়ে রাখবেন। তারপরও আমরা আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিক আছি।

তিনি বলেন, ঈদের আনন্দ সবাই উপভোগ করবে। দর্শনীয় স্থানগুলো খোলা থাকবে। ঈদে কোথাও গণ উপদ্রপ করতে দেওয়া যাবে না। অবশ্যই প্রত্যেকের আনন্দ, উৎসব আয়োজনে অংশ নেওয়ার অধিকার আছে। এটি যেন কখনোই সীমা ছাড়িয়ে না যায়।

গভীর রাতে উঁচু ভলিউমে গান বাজনা শোনা কঠোরভাবে নিষেধ করেছি। পুলিশের কাছে কেউ গণ উপদ্রপের বিষয়ে অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আশা করি সবাই নাগরিক দায়িত্ব কর্তব্য পালন করবেন।

বড় ধরনের টাকা লেনদেন করলে নগরবাসী পুলিশের সহযোগিতা নিতে পারেন। ব্যাংক-মার্কেটেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।

শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের ব্যাপারে বিজিএমইএ এর সঙ্গে কথা বলেছি। তারা আশঙ্কা করছেন কয়েকটি প্রতিষ্ঠানে বেতন ভাতা নিয়ে সমস্যা হতে পারে। বিজিএমইএ সেগুলো নিয়ে কাজ করছে, বলেন তিনি।

সংবাদ সম্মেলনে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...