বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

যানজট নিরসনে সিএমপি ট্রাফিক বিভাগের ৮ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

রমজান মাস ও ঈদ-উল ফিতর উপলক্ষে নগরীর বিভিন্ন মার্কেট কেন্দ্রিক যানজট নিরসনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে রমজান মাসে নগরীর যানজট নিরসনসহ নিরবচ্ছিন্ন চলাচলে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি ৮ দফা নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে।

আজ রোববার (১৭ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) শাহাদাত হুসেন রাসেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ দফা নির্দেশনা অনুসরণের জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান ও ঈদকে সামনে রেখে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাছাড়া ঈদের ছুটিকে সামনে রেখে অস্থায়ীভাবে মৌসুমী কাউন্টার স্থাপন করে টিকিট বিক্রি করা যাবে না।

ঈদকে সামনে রেখে স্বল্প পাল্লার (সিটি সার্ভিস/টাউন সার্ভিস) বাস দিয়ে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পবিত্র রমজান মাসে খাতুনগঞ্জগামী মালবাহী ট্রাক-কাভার্ডভ্যানগুলো টেরিবাজার রোড দিয়ে প্রবেশ না করে জেল রোড (শাহ আমানত মাজার রোড) দিয়ে খাতুনগঞ্জে প্রবেশ করবে এবং লোড-আনলোড শেষে সব গাড়ি মেরিন ড্রাইভ রোড দিয়ে বের হয়ে যাবে।

তাছাড়া নগরীর টেরিবাজার ও হাজারি গলির মুখে যানজট নিরসনে টেরিবাজার মেইন রোড গ্যাপ বন্ধ রাখা হবে এবং টেরিবাজার রোডে সব ধরনের ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

চাকতাইগামী মালবাহী সব ট্রাক-কাভার্ডভ্যান গুলো রাজাখালী রোড দিয়ে প্রবেশ করবে এবং লোড-আনলোড শেষে সব গাড়ি চাকতাই রোড ব্যবহার করে মেরিন ড্রাইভ রোড দিয়ে হয়ে বের হয়ে যাবে।

এছাড়া গরিবুল্লাহ শাহ মাজার কেন্দ্রিক দূরপাল্লাগামী এসি বাসগুলো স্কুল চলাকালীন জাকির হোসেন রোড ব্যবহার না করে বায়েজিদ লিংক রোড ব্যবহার করবে এবং যাত্রী ওঠানামার জন্য প্রতি কাউন্টারের সামনে একটি বাস ১০ মিনিটের বেশি সময় দাঁড়াতে পারবে না।

সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে আন্তঃজেলা কোনো নন-এসি বাস শহরের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। তাছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান থেক ঢাকা বা দূরবর্তী জেলার যাত্রীবাহী বাসগুলো বায়েজিদ লিংক রোড দিয়ে চলাচল করবে।

নির্দেশনায় বলা হয়েছে, নগরীর সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং বা যাত্রী ওঠানামা করা যাবে না এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর মার্কেট কেন্দ্রিক সব ধরনের মালামাল লোড-আনলোড রাত ১২টাকা থেকে সকাল ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের বাইরে কোনো মালামাল লোড-আনলোড করা যাবে না।

এছাড়া পবিত্র রমজান মাসে প্রত্যেক মার্কেটের সামনে আগত এবং গমনাগমন করা যানবাহন ব্যবস্থাপনা ও যানজট নিরসনে মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি কর্তৃক পর্যাপ্ত সংখ্যক জনবল বা সিকিউরিটি নিয়োগপূর্বক তাদের কার্যক্রম তদারকি করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...