মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

টানা ৫ ম্যাচে পরাস্ত মুম্বাই ইন্ডিয়ান্স

স্পোর্টস ডেস্ক

আইপিএলের বদলে যাওয়া ফরম্যাটে সাফল্যের বিচারে দুই গ্রুপে ভাগ করা হয়েছিল ১০ দলকে। যার সবচেয়ে সফল দুই দল হিসেবে দুই গ্রুপের প্রথম দুটো দল ছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস। তবে দুই দলেরই শুরুটা রীতিমতো জঘন্যই হয়েছে এবার। শুরুর চার ম্যাচে হেরেছে দুই দলই।

ধোনির চেন্নাই অবশ্য সবশেষ ম্যাচে সে জয়খরা কাটিয়েছে। চেন্নাইয়ের মতো ভাগ্য গড়তে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের আশা জাগিয়েও রোহিত শর্মার দল ১২ রানে হেরেছে পাঞ্জাব কিংসের কাছে। টানা পাঁচ ম্যাচ হারের ফলে রীতিমতো খাদের কিনারাতেই চলে গেছে দলটি।

ম্যাচের শুরুতে টসে অবশ্য জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্সই। টস জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তবে তার এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে পাঞ্জাব। শুরু থেকেই মুম্বাইয়ের বোলিংকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলতে শুরু করেন মায়াঙ্ক আগারওয়াল এবং শিখর ধাওয়ান। দুজনকে মিলে পাঞ্জাবকে এনে দেন ৯৭ রানের উদ্বোধনী জুটি। ৩২ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন মায়াঙ্ক।

ধাওয়ান অপর প্রান্তে ছিলেন, তাই পাঞ্জাবের বড় রানের আশাটাও টিকে ছিল বেশ। অপর প্রান্তে জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোনরা এরপর তেমন কিছুই করতে পারেননি। তবে ধাওয়ানের ব্যাটে চড়ে পাঞ্জাব ১৫০ ছোঁয় ১৭তম ওভারে গিয়ে। এরপরই ৭০ রান করা ধাওয়ান ফেরেন সাজঘরে। শেষ মুহূর্তে দ্রুত রান তোলেন জিতেশ শর্মা এবং শাহরুখ খান। পাঞ্জাবের উইকেটরক্ষক জিতেশ ১৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। শাহরুখ করেন ৬ বলে ১৫ রান। তাতে পাঞ্জাব পায় ১৯৮ রানের বিশাল এক সংগ্রহ।

প্রায় বাঁচা মরার ম্যাচে বিশাল লক্ষ্য ছিল মুম্বাইয়ের সামনে। তবে রোহিতরা ভেঙে পড়েননি মোটেও। ভালো শুরু এনে দিয়ে রোহিত আর ঈশান কিষাণ ফেরেন। এরপর শুরু ডিওয়াল্ড ব্রেভিস ঝড়ের। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন তিলক ভার্মা। দুজনের ৪২ বলে ৮৪ রানের জুটিতে জয়খরা কাটানোর আশা উজ্জ্বলই ছিল দলটির। তবে এরপরই যেন ছন্দপতন হলো দলটির। ২৫ বলে ৪৯ রান করেন ব্রেভিস। ২০ বলে ৩৬ রান করা তিলক রান আউটে কাটা পড়েন এর কিছু পরই। মুম্বাইয়ের দুর্ভাগ্য বাড়িয়ে কাইরন পোলার্ডও ফেরেন একই ঢঙয়ে, রান আউট হয়ে।

এরপরও অবশ্য মুম্বাইয়ের আশা শেষ হয়ে যায়নি। সূর্যকুমার যাদব যে ছিলেন। ৩০ বলে ৪৩ করে চেষ্টাও করেছিলেন তিনি। তবে কাজ হয়নি শেষমেশ। ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ বলে কাগিসো রাবাদার বলে ফেরেন তিনি। তাতেই হারটা অনেকটা নিশ্চিত হয়ে যায় মুম্বাইয়ের। তবু ক্ষীণ আশা যা ছিল, ওডিন স্মিথের শেষ ওভারে শেষ হয়েছে সব। ২২ রান দরকার ছিল, প্রথম বলে জয়দেব উনাদকাত ছক্কা হাঁকিয়ে আশা দেখালেও তিনি বিদায় নেন এক বল পরই। তার পর যশপ্রীত বুমরাহ আর টাইমাল মিলসকেও ফেরান তিনি। শেষ ওভারে নয় রান দিয়ে পাঞ্জাবের ১২ রানের জয় নিশ্চিত করেন। আর মুম্বাই তাতে টানা পাঁচ ম্যাচ হারের বিস্বাদ নেয়। চলে যায় খাদের কিনারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...