সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দিল্লিকে ৬ উইকেটে হারাল লখনউ

স্পোর্টস ডেস্ক

ঝড় তুলে আউট হলেন কুইন্টন ডি কক। শেষ ৪ ওভারে লখনউ সুপার জায়ান্টসের দরকার ২৮ রান, হাতে তখনও ৭ উইকেট। দিল্লি ক্যাপিটালসের হার বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে তখনই।

এমন সময়ে মোস্তাফিজুর রহমান দ্বিতীয় স্পেলে এসে আশা জাগালেন। ১৭তম ওভারে দিলেন মাত্র ৪ রান। কিন্তু নিজের পরের ওভারে আর চাপটা ধরে রাখতে পারেননি ফিজ। একটি ছক্কা হজম করে বসেন, দিয়ে দেন ১৪।

ফলে শেষ ওভারে লখনউর দরকার পড়ে মাত্র ৫। ৬ উইকেট আর ২ বল হাতে রেখে ম্যাচটি জিতে নিয়েছে লোকেশ রাহুলের দল।

লখনউর লক্ষ্য ছিল ১৫০ রানের। গত ম্যাচের মতো এবারও মোস্তাফিজকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। টাইগার পেসার শুরুটা ভালোই করেন। প্রথম ওভারে দেন মাত্র ৫ রান।

এর মধ্যে ইনিংসের পঞ্চম ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিচ নরকিয়ার ওপর চড়াও হন কুইন্টন ডি কক। টানা তিন বাউন্ডারির পর একটি ছক্কাসহ ওই ওভারে ১৯ রান তুলে নেন লখনউ ওপেনার।

কঠিন চাপের মুহূর্তে ফের মোস্তাফিজকে ডাকেন পান্ত। এবার আরও ভালো বল করেন কাটার মাস্টার। পাওয়ার প্লের শেষ ওভারে একটি ওয়াইডসহ মাত্র ৩ রান খরচ করেন তিনি।

এরপর মোস্তাফিজ দ্বিতীয় স্পেল যখন করতে আসেন, ম্যাচ তখন অনেকটাই হাত থেকে ছুটে গেছে দিল্লির। এবারও কিছুটা আশা তৈরি করেন এই বাঁহাতি পেসার। ১৭তম ওভারে দেন মাত্র ৪ রান। কিন্তু ১৯তম ওভারে ১৪ রান খরচ হয়ে যায় ফিজের। সবমিলিয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে টাইগার পেসার ছিলেন উইকেটশূন্য। আগের ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

১৫০ রানের লক্ষ্যে ‍উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় লখনউ। কুইন্টন ডি কক আর লোকেশ রাহুল ৫৮ বলে তোলেন ৭৩ রান। এর মধ্যে অবশ্য ডি ককেরই মূল অবদান। ধীরগতিতে এগোচ্ছিলেন রাহুল। শেষ পর্যন্ত দশম ওভারে তাকে সাজঘর দেখিয়ে জুটিটি ভাঙেন কুলদ্বীপ যাদব। ২৫ বলে লখনউ অধিনায়ক করেন ২৪। তবে ডি কক ফিফটি তুলে নেন ৩৬ বলেই। এর মধ্যে এভিন লুইসকে (৫) ফিরিয়ে কিছুটা চাপ তৈরি করেন ললিত যাদব। কিন্তু ডি কক চালিয়ে খেলতেই থাকেন।

অবশেষে ১৬তম ওভারের শেষ বলে বাঁহাতি এই ব্যাটারকে আউট করেন কুলদ্বীপ। তবে ততক্ষণে বলতে গেলে ম্যাচ বের হয়ে গেছে দিল্লির হাত থেকে।

ডি কক যখন ফিরছেন, ২৪ বলে লখনউর দরকার তখন ২৮ রান। ৫২ বলে ডি ককের ৮০ রানের ঝড়ো ইনিংসটিতে ছিল ৯ বাউন্ডারি আর ২ ছক্কার মার।

এরপর মোস্তাফিজের বোলিংয়ে নাটকীয়তা তৈরি হলেও শার্দুল ঠাকুরের শেষ ওভারে আয়ুস বাদোনি এক ছক্কা আর এক বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করে ফেলেন। ৩ বলে ১০ রানে অপরাজিত থাকেন এই তরুণ।

এর আগে ৩ উইকেটে ১৪৯ রানেই থামে দিল্লির ইনিংস। শেষ পর্যন্ত উইকেটে ছিলেন দুই সেট ব্যাটার রিশাভ পান্ত আর সরফরাজ খান। কিন্তু শেষ ১৮ বলে মাত্র ১৯ রান নিতে পারেন তারা।

অথচ টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমত উড়ন্ত সূচনা করেছিলেন পৃথ্বি শ। ডেভিড ওয়ার্নারকে নিয়ে ৪৫ বলের উদ্বোধনী জুটিতে তিনি তোলেন ৬৭ রান, যেখানে ৬১ রানই পৃথ্বির। ৩৪ বলে ৯ বাউন্ডারি আর ২ ছক্কায় এই ঝড়ো ইনিংস খেলেন দিল্লি ওপেনার।

তবে পৃথ্বি আউট হওয়ার পর রবি বিষ্ণুই টানা দুই ওভারে ডেভিড ওয়ার্নার (৪) আর রভম্যান পাওয়েলকে (৩) হঠাৎ বিপদে পড়ে দিল্লি। ৭৪ রানে ৩ উইকেট হারানো দলকে এরপর এগিয়ে নিয়েছেন রিশাভ পান্ত আর সরফরাজ খান। তাদের জুটিতে বেশ ভালোই রান উঠছিল।

১৬তম ওভারে পান্ত তো অ্যান্ড্রু টাইকে দুই ছক্কা আর এক বাউন্ডারি হাঁকান। ওই ওভারে আসে ১৮ রান। তার পরের ওভারে সরফরাজ খানের দুই বাউন্ডারিতে ১৩। এভাবে খেলতে পারলে পুুঁজিটা খুব সহজেই ১৭০ পার হয়ে যেতো। কিন্তু শেষ তিন ওভারে এসে কেমন যেন খেই হারিয়ে ফেলেন পান্ত-সরফরাজ।

জেসন হোল্ডারের করা ১৮তম ওভারে আসে ৬ রান, আভেশ খানের ১৯তম ওভারেও ৬। এরপর হোল্ডারের ইনিংসের শেষ ওভারে মাত্র ৭ রান তুলতে পারেন পান্ত আর সরফরাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...