মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল

সাড়ে ৬ ঘন্টা পর সারাদেশে ট্রেন চলাচল শুরু

চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে সুবর্ণ, মহানগর এক্সপ্রেস, চট্টলা, গোধূলি

সিনিয়র রিপোর্টার

সাড়ে ৬ ঘন্টা পর দুপুর দেড়টা থেকে চট্টগ্রাম সহ সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের পর রেল মন্ত্রীর আশ্বাসের পর রেলের রানিং স্টাফরা ট্রেন চালাতে সম্মত হন।

এরপর দুপুর দেড়টা থেকে ট্রেন চলাচল শুরু করেন।
সকাল ৭টায় সর্ব প্রথম সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। রেলের রানিং স্টাফদের পেনশনে আগের মতো মাইলেজ সুবিধা পুনর্বহালে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিতে বুধবার সকাল থেকে ট্রেন চালক ও গার্ডরা সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার প্রকৌশলী আবুল কালাম চৌধুরী চট্টগ্রাম নিউজকে জানান, দুপুর দেড়টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আমরা সকাল থেকে ওদেরকে বুঝানোর চেষ্টা করছি। মন্ত্রী মহোদয় উনাদের নেতাদের সাথে কথা বলার পর তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

সকাল ৬ টার সুবর্ন ২ টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে। সাড়ে ১২ টার মহানগর এক্সপ্রেস ৩ টায় ছেড়ে গেছে, ৩ টার গোধূলি সাড়ে ৩ টায় ছেড়ে গেছে। সোনার বাংলা সহ অন্যান্য ট্রেন গুলো যথা সময়ে ছেড়ে যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন : সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

এদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী চট্টগ্রাম নিউজকে জানান, আলোচনার পর রানিং স্টাফরা ট্রেন চালানো শুরু করেছেন। সব ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলওয়ে রানিং স্টাফদের পূর্ব নির্ধারিত মাইলেজসহ পেনশন ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারী করেছে সেই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ৭টা থেকে চট্টগ্রাম স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। একই অবস্থা সারাদেশে। বুধবার সকাল থেকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় শত শত যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

জানা গেছে, আজ সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা সুবর্ণ এক্সপ্রেস। এরপরই সিলেটের উদ্দেশে ছাড়ার কথা ছিল পাহাড়িকা এক্সপ্রেস। কিন্তু লোকোমাস্টার এবং গার্ডরা ট্রেনে না আসায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এমনকি আন্দোলনকারীরা ইঞ্জিন না এনেই পাহাড়তলী শেডে মিছিল সমাবেশ করে। তবে আগে কোনো ঘোষণা ছাড়া এ ধরনের অচলাবস্থার সৃষ্টি হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

তাদের দাবি মানার পর দেড়টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান

রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া। তিনি জানান, মন্ত্রী মহোদয় আমাদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সাথে কথা বলেছেন। ১৯ তারিখ এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের বিষয়টি সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন। এরপর থেকে আমাদের রানিং স্টাফরা ট্রেন চলাচল শুরু করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...