মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

রেলের রানিং স্টাফদের পেনশনে আগের মতো মাইলেজ সুবিধা পুনর্বহালে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিতে বুধবার সকাল থেকে ট্রেন চালক ও গার্ডরা সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রেলওয়ে রানিং স্টাফদের পূর্ব নির্ধারিত মাইলেজসহ পেনশন ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারী করেছে সেই
প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ৭টা থেকে চট্টগ্রাম স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। একই অবস্থা সারাদেশে। বুধবার সকাল থেকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় শত শত যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

জানা গেছে, আজ সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা সুবর্ণ এক্সপ্রেস। এরপরই সিলেটের উদ্দেশে ছাড়ার কথা ছিল পাহাড়িকা এক্সপ্রেস। কিন্তু লোকোমাস্টার এবং গার্ডরা ট্রেনে না আসায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি আন্দোলনকারীরা ইঞ্জিন না এনেই পাহাড়তলী শেডে মিছিল সমাবেশ করে। তবে আগে কোনো ঘোষণা ছাড়া এ ধরনের অচলাবস্থার সৃষ্টি হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

ক্ষোভ প্রকাশ করে এক যাত্রী বলেন, ‘রমজান মাসে রোজা থেকে এ ধরনের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্মঘট করতে চাইলে আগে থেকে ঘোষণা দিয়ে করতো। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে ট্রেন বন্ধ করে আমাদেরকে কষ্ট দিচ্ছে রেলওয়ে।’

ক্ষোভ প্রকাশ আরেক এক যাত্রী বলেন, ‘ট্রেন যেন মিস না হয় তার জন্য সারারাত না ঘুমিয়ে এসেছি। সেহরি খেয়েই রওয়ানা দিয়েছি। কিন্তু এসে দেখি ট্রেন চলবে না। তাদের দাবিদাওয়া থাকলে তারা মিটিয়ে নেবে। কিন্তু ভুক্তভোগী আমরা কেন হব?’

গত মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতির চিঠিটির বিষয়টি রেলের রানিং স্টাফরা জানতে পারলে সারাদেশে তাদের মধ্যে অসন্তোষ শুরু হয়। সকাল থেকে চট্টগ্রামসহ সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে। লোকোশেড থেকে রেলের কোন ইঞ্জিন বের হয়নি।

এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী চট্টগ্রাম নিউজকে জানান, বেলা ১২টা পর্যন্ত ৬টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বাকি ট্রেন চলবে কিনা তাও বুঝতে পারছি না। ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এর জন্য কোনো টাকা কাটা হবে না।

তিনি জানান, লোকো শেড থেকে ইঞ্জিন না আসায় কোনো ট্রেন নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায়নি। নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগেই প্ল্যাটফর্মে ইঞ্জিন চলে আসে। সকালে প্রথম ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন প্ল্যাটফর্মে না আসায় খবর নিয়ে জানতে পারি রানিং স্টাফরা ট্রেন চলাচল বন্ধ রেখেছে।

জানা গেছে, এ বিষয়ে সুরাহা করতে ঢাকার কমলাপুরে রেলমন্ত্রী, সচিব, ডিজি মিটিং করছেন । কোনো সিদ্ধান্ত এলে তখন ট্রেন চলাচল শুরু হবে।
আড়াই মাস পর অর্থ মন্ত্রণালয় গত ১০ এপ্রিল এক চিঠিতে রেল সচিবকে জানিয়ে দিয়েছেন যে- বেসামরিক কর্মচারীদের পেনশন ও অানুতোষিক হিসাবে মূল বেতনের সাথে কোন ভাতা যোগ করে হিসাব করার সুযোগ নেই বিধায় রেলের রানিং স্টাফদেরকে মূল বেতনের সাথে রানিং এলাউঞ্জ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের প্রস্তাবে পুনরায় অর্থ মন্ত্রণালয়ের অসম্মতি প্রদান করা হয়।

চলতি বছরের ৩০ জানুয়ারি রেল ভবনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, ডিজি, অতিরিক্ত মহাপরিচালকসহ রেলের রানিং স্টাফদের সাথে বৈঠকে তারা আন্দোলন স্থগিত করেছেন।

ঐ বৈঠকে রেলের রানিং স্টাফদের স্বল্পতম সময়ে পেনশনে আগের মতো মাইলেজ সুবিধা পুনর্বহাল করবে বলে রেলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আশ্বাস দেয়ায় তারা কর্মবিরতির আন্দোলন স্থগিত ঘোষণা করেছিলেন। সকল দাবি-দাওয়া পূরনে রেল কর্তৃপক্ষ যা যা করা দরকার সবাই করবে বলে ঘোষণা দিয়েছিলেন।

চট্টগ্রামের বেশ কয়েকজন ট্রেন চালক ও গার্ড জানান, রেলের সংস্থাপন কোড অনুযায়ী, রানিং স্টাফরা দিনে আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন করলে বা ১০০ মাইলের বেশি ট্রেন চালালে একদিনের বেতনের সমপরিমাণ টাকা মাইলেজ বা রানিং ভাতা হিসেবে পেয়ে আসছেন। জনবল সংকটের কারণে চালক, গার্ড ও টিটিইরা দৈনিক ১২ ঘণ্টা পর্যন্ত ট্রেন চালান।

প্রতি মাসে যেখানে রানিং স্টাফরা ১১ হাজার মাইলের মাইলেজ ভাতা পেতেন সেখানে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আগের প্রজ্ঞাপনে ‘আইবাস প্লাস প্লাস সিস্টেমে’ তাদের মাইলেজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তিন হাজার মাইলের বেশি দেওয়া যাবে না বলে উল্লেখ করা হয়েছে। তিন হাজার মাইলের বেশি ট্রেন চালালেও তারা বেশি মাইলের জন্য কোনো ভাতা পাবেন না।

এই ব্যাপারে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, গত ৩০ জানুয়ারি বেলভবনে আমাদের সাথে রেল সচিব, ডিজিসহ উর্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠকে মাইলেজ সুবিধা আগের মতো বহাল রাখা এবং আগের মতো পেনশনের সুবিধা বহাল রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। মাইলেজের বিষয়টি তখন সাথে সাথে সমাধান হলেও পেনশনের বিষয়টি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে অাশ্বাস দিয়েছিলেন। তখন আমাদের চালকরা ট্রেন চালাতে সম্মত হয়েছিল। কিন্তু দীর্ঘ আড়াই মাস পর আমরা জানতে পেরেছি যে অর্থ মন্ত্রণালয় আমাদের
পেনশনের ক্ষেত্রে মূল বেতনের সাথে কোন ভাতা দিবেনা। এটা শুনার সাথে সাথে রেলের রানিং স্টাফরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। তারা এটার সমাধান না হওয়া পর্ষন্ত ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছে।

রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া জানান, আমাদের রানিং স্টাফদের অন্যতম দাবি ছিল তারা অবসরে গেলে তাদের আগের নিয়ম অনুযায়ী পেনশন (মাইলেজ ভাতাসহ) ভাতা বহাল রাখতে হবে। ৩০ জানুয়ারির বৈঠকে সেটা মেনে নেয়া হয়েছিল। আমাদের রেল মন্ত্রণালয় বিষয়টি মেনে নিলেও অর্থ মন্ত্রণালয় বিষয়ট নাকচ করে দিয়েছে। এখন চালক, গার্ড, টিটিই সবাই বিক্ষুদ্ধ। পেনশনের বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তারা ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...