বুধবার, ২৭ মে ২০২৬

মাটিরাঙ্গায় আকাশচুম্বী তরমুজের দাম

ফারুক হোসেন, মাটিরাঙ্গা।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে মৌসুমী রসালো ফল তরমুজের চাহিদা বেড়েছে। পুরোদমে বিক্রি হচ্ছে তরমুজ। আর দামও আকাশচুম্বী। রমজানকে পুঁজি করে ব্যবসায়ীগন তাদের ইচ্ছে মতো দাম হাকিয়ে তরমুজ বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ক্রেতা ও জনসাধারণ।

নিম্ন আয়ের মানুষের এ বছর তরমুজের স্বাদ নিতে খুবই হিমশিম খেতে হচ্ছে বলে জানা যায়। রমজান মাস এলেই প্রতিটা রোজাদারের পরিবারে ইফতারে থাকে তরমুজসহ হরেক রকমের মৌসুমী ফলের সমাহার। কিন্ত সেই তরমুজের দাম এবার আকাশ ছোয়া। তবে দাম বৃদ্ধির কারনে অনেক রোজাদার সহ নিম্ন আয়ের মানুষের কাছে তরমুজের স্বাদ থেকে যাচ্ছে অধরা।

গত দুইবছর আগেও মাটিরাঙ্গার তাইন্দং এলাকার চরাঞ্চলে পর্যাপ্ত তরমুজের চাষ হতো। যা দিয়ে উপজেলার চাহিদা মিটিয়ে শহরেও নিয়ে বিক্রি করতেন ব্যবসায়ীরা। কিন্তু, চলতি মৌসুমে বাজারে অন্যান্য জেলা উপজেলা থেকে আমদানি করা হয়। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা দাম হাঁকছেন আকাশচুম্বী। প্রতিটি তরমুজের দাম হাঁকানো হচ্ছে ৫০০-৭০০ টাকা।

আজ শনিবার (৯ এপ্রিল) মাটিরাঙ্গার সাপ্তাহিক হাট ঘুরে দেখা যায়, ১০ কেজি ওজনের একটি তরমুজ বিক্রি করা হচ্ছে ৫০০ টাকা।

কেজিতে হিসাব করলে প্রতি কেজি ৫০ টাকা। অনেক ক্রেতা এসে বিক্রেতার সাথে দাম নিয়ে রীতিমতো বিবাদে জড়িয়ে পড়ছেন। বিক্রেতা বলছেন কেজি দরে বিক্রি করেন না। আবার অনেক ক্রেতা প্রতিটি তরমুজকে কেজিতে হিসাব করে দেখেন কেজি প্রতি ৫০ টাকা। এ নিয়েও চলছে বাক বিতন্ডা

নিম্ন আয়ের এক দিনমজুর এরশাদ আলী বলেন, সারাদিন শেষে যা আয় হচ্ছে কোনো রকমে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছি। এই রোজগারে এ বছর তরমুজ খাওয়া সম্ভব হবে না। আগে ১০০ টাকা দিয়ে অনেক বড় তরমুজ খেতে পারতাম।

বাজারে আসা ক্রেতা আলমগীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কেজিতে বিক্রি না করেই পিসকে কেজিতে হিসাব করে বিক্রি করছেন বিক্রেতারা। তবে কেজিতে যদি ১৫/২০ টাকা হতো তাহলে সাধ্যের মধ্যে থাকতো অথচ ৫০/৬০ টাকা কেজি দরে তরমুজ কিভাবে খাবো?

বাজারের কয়েকজন খুচরা ব্যবসায়ী জানান, বড় ব্যবসায়ীরা তরমুজ পাইকারী ক্রয় করে আমাদের কাছে বেশি দামে বিক্রি করে। আমরাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। আমরাতো ইচ্ছে করে দাম বাড়িয়ে দেইনি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব বলেন, ‘রমজানকে কেন্দ্র করে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। বাজার নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...