সোমবার, ২৯ জুন ২০২৬

ঈদকে ঘিরে ভারতীয় সীমান্ত থেকে যাচ্ছিলো চট্টগ্রাম শহরে

মিরসরাইয়ে ২২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস আটক

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি।

চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-থ্রীপিস আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা মসজিদের সামনে থেকে একটি হাইচ গাড়িতে তল্লাসী চালিয়ে ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রীপিস উদ্ধার করা হয়।

এসময় হাইচের চালক জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মৃত শরফুদ্দিনের পুত্র মোহাম্মদ সোহাগ (৩২) আটক করা হয়েছে। শাড়ি পাচারের ব্যবহত হাইচ জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সোহাগ জানায়, শাড়ি-থ্রীপিস গুলো ছাগলনাইয়া ভারতীয় সীমান্ত এলাকা জঙ্গলিয়া থেকে চট্টগ্রাম শহরের টেরিবাজার নিয়ে যাওয়া হচ্ছে। জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকার শামসুল আলমের পুত্র নুরুল আলমের নির্দেশে সে শাড়ি, থ্রীপিসগুলো চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে ছয়টায় থানার ২শ দক্ষিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামুখী একটি হাইচের ( নং চট্টমেট্রো চ ১১-৭৭৪০) গতিরোধ করে তল্লাসী চালিয়ে ৮টি চটের বস্তা উদ্ধার করেছি। এরপর থানায় নিয়ে বস্তা খুলে ৬০৬ পিস ভারতীয় শাড়ি ও ৭৯ পিস থ্রীপিস লেহেঙ্গা রয়েছে। এসময় হাইচের চালক সোহাগকে আটক করা হয়। আটককৃত শাড়ি, থ্রীপিসের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের ব্যাপারে খোঁজ খরব নেয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আইয়ুব...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে মো. সোহান উদ্দিন সোহান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...