শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বগুড়ায় স্কুলছাত্র হত্যার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার গাবতলী এলাকার দশম শ্রেণীর ছাত্র বাহারুল ইসলাম বিজয় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা ৷

গ্রেপ্তারকৃতরা হলো মোঃ রিজু, আসাদুল ইসলাম ও শাবনূর মিয়া সরকার৷

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় র‍্যাব- ১২ এর কোম্পানি কমান্ডার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান ৷

তিনি আরো জানান ৩০শে মার্চ গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন আলীর পুত্র ভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হয় ৷ পরদিন তার মৃতদেহ কাহালু উপজেলার ইউনিয়নের গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ ৷ এরপর কাহালু থানায় অজ্ঞাত নামা করে একটি মামলা দায়ের করেন নিহত স্কুল ছাত্রের বাবা ৷

আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে র‍্যাব ও মাঠে নামে ৷ এরপর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করে অভিযান পরিচালনা করে ৷ এরপর গতকাল রাত সাড়ে এগারোটায় প্রধান আসামি রিজু মিয়াকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করে র‍্যাব ৷

এরপর তার জিজ্ঞাসাবাদে আরও দুজনকে বগুড়া সদরের মাটিডালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর নিহত ভ্যানচালকের ভ্যান গাড়িটিও খন্ড খন্ড অবস্থায় উদ্ধার হয় ৷

আটককৃতদের আইনি প্রক্রিয়ায় কাহালু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত প্রথম এই কার্নিভ্যালে থাকছে চারটি ইভেন্ট।ইভেন্ট সমুহ হচ্ছে ফুটসাল, ব্যাডমিন্টন...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...