মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাস চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, চালক ও হেলপার গ্রেফতার

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় বাস চাপায় হেফজখানার শিক্ষার্থী আদিবের (১৫) মৃত্যুর ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রবিবার (৩ এপ্রিল) রাত ৮টা দিকে চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মো. বেলাল হোসেন প্রকাশ মানিক (২৩) পটিয়ার বুধপুরা বাজার এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে ও মো. সোহেল (২৩) আনোয়ারার দক্ষিণ ইসহাক আলী এলাকার মৃত মোশাররফ আলীর ছেলে।

র‌্যাব জানিয়েছে, মো. শাহ আজিজের ছোট ভাই মো.শাহ জালাল এবং ভাতিজা আদিব তাদের নিজ বাড়ি চন্দানাইশ থেকে নগরের হালিশহর যাওয়ার উদ্দেশ্যে নগরের নতুন ব্রিজ এলাকায় আসেন।

পরবর্তীতে তারা হালিশহর যাওয়ার জন্য বশিরুজ্জামান গোল চত্ত্বরে পুলিশ বক্সের কাছাকাছি রাস্তার ওপর সিএনজি অটোরিকশা ভাড়া নেওয়ার জন্য এলে বেপরোয়া গতিতে আসা একটি বাস চাপা দিয়ে দ্রতগতিতে পালিয়ে যায়। এতে আদিবের (৫)মাথা ও শরীর থেতলে যায় এবং তার ছোট ভাই মো. শাহ জালাল গুরুতর জখম হয়।

ঘটনাস্থলে থাকা আশপাশের লোকজন তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিবকে (৫) মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার (১ এপ্রিল) নিহত আদিবের চাচা মো. শাহ আজিজ বাদি হয়ে বাকলিয়া থানায় অজ্ঞাত বাস ও বাস চালককে আসামি করে মামলা দায়ের করেন।

আজ সোমবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, শিশু আদিবকে চাপা দেওয়া বাসটির চালক ও হেলপার চান্দগাঁও এলাকায় অবস্থান করার সংবাদের ভিত্তিতে রোববার (৩ এপ্রিল) রাত আটটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দুর্ঘটনার কথা স্বীকার করেছে। তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...