রবিবার, ২৬ জুলাই ২০২৬

নিজেদের গ্রুপটাকে কঠিন হিসেবে দেখছেন তিতে

স্পোর্টস ডেস্ক

ইতিহাসের সবচেয়ে বেশি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল, যার শেষটা ছিল ২০০২ সালে। সেই ব্রাজিলই কি-না পরের চার বিশ্বকাপের একটিতেও খেলতে পারেনি ফাইনালে। সেলেসাওদের হেক্সা মিশনটা তাই আছে এবারও। ষষ্ঠ শিরোপার এবারের লড়াইয়ে ব্রাজিল আছে জি গ্রুপে। এমন গ্রুপে ব্রাজিল কোচ তিতে জানালেন, তার গ্রুপের প্রতিপক্ষ বেশ শক্তিশালীই বটে। যাদের হারাতে বেশ কাঠখড় পোড়াতে হবে তার দলকে।

গতকাল নিজেদের প্রতিপক্ষ কারা হবে, তা জেনেছে ব্রাজিল। অনেকটা ২০১৮ সালের গ্রুপটাই পেয়ে গেছে সেলেসাওরা। সেবার সুইজারল্যান্ড, সার্বিয়া আর কোস্টারিকাকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছিলেন নেইমাররা। এবার শুধু কোস্টারিকাই বাদ পড়েছে সেই গ্রুপ থেকে। সে জায়গায় এসেছে ক্যামেরুন।

এমন গ্রুপ ‘গ্রুপ অফ ডেথ’ কি না সে প্রশ্নও ধেয়ে গিয়েছিল তিতের কাছে। জবাবে ব্রাজিল কোচ বললেন, ‘এটা জীবন মৃত্যুর বিষয় (গ্রুপ) নয় মোটেও। গ্রুপটা প্রায় একই রকম (ব্রাজিলের ২০১৮ বিশ্বকাপের গ্রুপ), শুধু কোস্টারিকাই এখানে নেই! আমরা সুইজারল্যান্ড আর সার্বিয়ার কথা বলছি, তারা ইতালি-পর্তুগালের মতো দলকে আটকে দিয়েছে। ক্যামেরুন আছে, যারা আফ্রিকান অঞ্চলের বেশ শক্তিশালী দল। নিজেদের খেলার মান বাড়াতে হবে আমাদের।’

গ্রুপের সবচেয়ে কঠিন দল কে, এমন প্রশ্নে তিনি বললেন, ‘সুইজারল্যান্ডের ম্যাচটা আমি দেখেছিলাম। তারা বাছাইপর্বে আমাদের পরপরই খেলেছিল। ইতালির বিপক্ষে খেলাটা ছিল তাদের, তারা শুরু থেকে ১-০ গোলে এগিয়ে ছিল, ২-০ প্রায় করেই ফেলেছিল, তবে শেষমেশ ড্র করেছিল দলটি। তারা বিশ্বমানের দল। এমন উঁচুমানের ফুটবল তারা খেলে, যার ফলে আমাদেরও বেশ উঁচু মানের ফুটবলই খেলতে হবে।’

প্রতিপক্ষ ইউরোপীয়, যাদের বিপক্ষে আবার শেষ তিন বছরে ব্রাজিল খেলেনি একবারও। ২০১৯ সালের মার্চে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল দলটি। এরপর থেকে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলা হয়নি তিতের দলের। তবে কোচ তিতে একে খুব একটা বড় সমস্যা হিসেবে দেখছেন না। বললেন, ‘বিশ্বকাপের আট মাস আগে আমি যা আপনাকে বলতে পারি তা হলো, এখনো প্রস্তুতির জন্য অনেক সময় পড়ে আছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ৯ আগস্ট চট্টগ্রামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষা মন্ত্রনালয় দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । যা আগামী ৯ আগস্ট সারা দেশে একযোগে শুরু হবে। চট্টগ্রাম...