রবিবার, ২৬ জুলাই ২০২৬

কাতার বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক

ফুটবলে বিশ্বসেরার লড়াই মাঠে গড়াতে বাকি আর ২৩৪ দিন। তার আগে আজ (১ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপের ড্র। চার দল করে ৮টি গ্রুপে মোট ৩২টি দল জায়গা করে নিয়েছে এই ড্রয়ে।

ড্রয়ের আগে কিংবদন্তি যেসব ফুটবলার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের স্মরণ করা হয়। এরপর বিশ্বকাপের ট্রফি মঞ্চে আনা হয়। এরপরই শুরু হয় কাঙ্খিত ড্র। কোন দল কোন গ্রুপে পড়েছে দেওয়া হলো।

গ্রুপ ‘এ’- কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ইউরোপিয়ান প্লে অফ (স্কটল্যান্ড-ইউক্রেনের মধ্যে জয়ী দল ওয়েলসের সঙ্গে খেলবে প্লে-অফে)।

গ্রুপ ‘সি’- আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ‘ডি’- ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, আন্তঃমহাদেশীয় প্লে অফ ১ (পেরুর সঙ্গে অস্ট্রেলিয়া বনাম সংযুক্ত আরব আমিরাতে জয়ী দল)।

গ্রুপ ‘ই’- স্পেন, জার্মানি, জাপান, আন্তঃমহাদেশীয় প্লে অফ ২ (কোস্টারিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যে জয়ী দল )।

গ্রুপ ‘এফ’- বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ ‘জি’- ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ ‘এইচ’- পর্তুগাল, উরুগুয়ে, কোরিয়া, ঘানা।

এবারই শেষবারের মতো ৩২ দলের বিশ্বকাপ দেখবে বিশ্ববাসী। ২০২৬ সালে ৪৮ দল নিয়ে আসবে বিশ্বকাপ। যেখানে ৩ দল ১৬টি গ্রুপে বিভক্ত হবে।

২১ নভেম্বর আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। এবারের বিশ্বকাপ সর্বমোট ২৮ দিন ব্যাপী মাঠে গড়াবে। ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

এবারের আসরে শক্তিশালী দলগুলোর মধ্যে ইতালি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ইউরো সেরাদের নর্থ মেসিডোনিয়া নক আউট করে দেয়। এছাড়াও সুইডেন, নরওয়ে, মিশর, আলজেরিয়াও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ৯ আগস্ট চট্টগ্রামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষা মন্ত্রনালয় দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । যা আগামী ৯ আগস্ট সারা দেশে একযোগে শুরু হবে। চট্টগ্রাম...