শনিবার, ১৩ জুন ২০২৬

লোকাল ট্রেনে যাত্রা করেন নওয়াজউদ্দিন, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

বলিউডের দাপুটে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। দীর্ঘ সময় স্ট্রাগল করে পোক্ত অবস্থান গড়েছেন। জনপ্রিয়তার সুবাদে তার অর্জনের ঝুলিতে এসেছে বিপুল অর্থ-সম্পদও। সেই নওয়াজ কিনা চলাচল করেন লোকাল ট্রেনে!

শুনে বিস্মিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ঘটনা সত্যি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিষয়টি উঠে এসেছে। এতে দেখা গেছে, মুম্বাই লোকাল ট্রেনের প্লাটফর্মে দাঁড়িয়ে আছেন নওয়াজ। এরপর ট্রেনের সিটে বসে থাকতেও দেখা গেছে তাকে।

নওয়াজের পরনে খয়েরি টি-শার্ট আর কালো প্যান্ট। চোখে সানগ্লাস দিয়েছেন, মুখে লাগিয়েছেন মাস্ক। আবার মাথায় আছে টুপি। এ কারণে সাধারণ মানুষ তাকে চিনতে পারেনি। তবে এক ভক্ত ঠিকই চিনে ফেলে। তাৎক্ষনিক ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে। যা রাতারাতি ভাইরাল হয়ে গেছে।

ভিডিও দেখে নওয়াজের প্রশংসা করছেন সবাই। তারকা হয়েও সাধারণ মানুষের মত তিনি লোকাল ট্রেনে চড়েন, এটা তার সুন্দর মানসিকতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন ভক্তরা।

নওয়াজউদ্দিন নিজেও জানিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লোকাল ট্রেন ব্যবহার করেন তিনি। যাতে রাস্তায় যানজটে পড়ে দেরি না করে ফেলেন।

উল্লেখ্য, নওয়াজউদ্দিনকে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘সিরিয়াস মেন’ সিনেমায়। এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। সম্প্রতি অভিনেতার নতুন সিনেমা ‘হিরোপান্তি ২’-এর ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে নায়ক-নায়িকার চরিত্রে আছেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। সিনেমায় ভিলেনের ভূমিকায় থাকছেন নওয়াজ। ট্রেলারে তার লুক ও অভিনয়ের ঝলক দেখে চমকে গেছেন ভক্তরা। আগামী ২৯ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...