শনিবার, ১৩ জুন ২০২৬

শাহরুখ আমার ভাই, এটা মাথায় রাখবে: সালমান খান

বিনোদন ডেস্ক

বলিউড ভাইজান সালমান খান ও বাদশাহ শাহরুখ খানের মধ্যকার বন্ধুত্বের কথা কে না জানে। পুরো ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকা তারা। বক্স অফিসে একে-অপরের প্রতিদ্বন্দ্বী বটে। কিন্তু বাস্তব জীবনে তারা আপন ভাইয়ের মতোই।

পুনরায় সেই কথাটি স্মরণ করিয়ে দিলেন সালমান। সম্প্রতি কপিল শর্মা শো’তে অংশ নিয়েছিলেন সাল্লু। তার নতুন সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রমোশনের জন্য। ওই অনুষ্ঠানেই এক ভক্ত সালমানের সঙ্গে কথা বলেন।

ভক্ত জানান, তিনি ছোটখাটো অভিনেতা। এ কথা শুনে সালমান খান বলেন, ‘কোনো কাজই ছোটখাটো হয় না। শাহরুখের সিনেমার ওই সংলাপটা মনে নেই আপনার?’

এর প্রেক্ষিতে ওই অনুরাগী বলেন, ‘আমি তো একজনেরই অন্ধ ভক্ত। সালমান ভাই। গোটা দেশে আমার কাছে একজনই ভাই। আর তাকেই চিনি।’

পরমুহূর্তেই পাল্টা জবাব দেন সালমান খান। বললেন, ‘কিন্তু শাহরুখ তো আমার ভাই। আর ভাইয়ের ভাইকে আপনি কী বলবেন?’ ওই ব্যক্তির উত্তর, ‘ভাই-ই বলব।’ শুনে সালমান বলেন, ‘হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবে।’

শাহরুখ খান বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন, বলিউড ইন্ডাস্ট্রিতে আসার পর তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সালমান ও তার পরিবার। কিছু দিন আগে যখন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, তখন সবার আগে মাঝরাতে সালমানই ছুটে গিয়েছিলেন কিং খানের বাড়িতে। তাদের এই ভাতৃত্ব, বন্ধুত্ব মুগ্ধ করে সবাইকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...