শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চেন্নাইকে হারিয়ে আইপিএল মিশন শুরু কলকাতার

আইপিএলের ১৫তম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গেলবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইটাডার্স

তবে, গেল আসরের ফাইনালে কলকাতাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে পারলেও এবার প্রথম দেখাতেই ব্যর্থ হয়েছে। নতুন আসরের উদ্‌বোধনী ম্যাচে চেন্নাইকে উড়িয়ে যাত্রা শুরু করল কলকাতা নাইট রাইডার্স।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল রাতে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা। প্রথম ম্যাচে হারের তিক্ততা নিয়েই শুরু হলো ধোনিদের মিশন।

এদিন আগে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেনি চেন্নাই। দলীয় ৬১ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সেইসঙ্গে রানের গতিও ছিল মন্থর। তবে, ব্যাট হাতে ছন্দে ছিলেন নেতৃত্ব ছেড়ে দেওয়া মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে দীর্ঘ ২৮ ইনিংস পর কাল হাফসেঞ্চুরি পান তিনি। করেন ৩৮ বলে ৫০ রান। তাঁর ব্যাটে চড়েই ১৩১ রানের পুঁজি পায় চেন্নাই সুপার কিংস।

এ রান তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি কলকাতাকে। ছোট লক্ষ্য তাড়া করতে তারা সময় নিয়েছে ১৮.৩ ওভার। ছয় উইকেট হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন রাহানে। ২২ বলে ২৫ রান করেন স্যাম বিলিংস। অধিনায়ক শ্রেয়াস করেন ২০ রান।

সংক্ষিপ্ত স্কোর

চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৩১/৫ (রুতুরাজ ০, কনওয়ে ৩, উথাপা ২৮, রায়ডু ১৫, জাদেজা ২৬*, দুবে ৩, ধোনি ৫০*; উমেশ ৪-০-২০-২, মাভি ৪-০-৩৫-০, বরুণ ৪-০-২৩-১, নারাইন ৪-০১৫-০, রাসেল ৪-০-৩৮-১)

কলকাতা নাইট রাইডার্স : ১৮.৩ ওভারে ১৩৩/৪ (রাহানে ৪৪ , ভেঙ্কটেশ ১৬, রানা ২১, শ্রেয়াস ২০*, বিলিংস ২৫, জ‍্যাকসন ৩*; তুষার ৩-০-২৩-০, মিল্ন ২.৩-০-১৯-০, স‍্যান্টনার ৪-০-৩১-০, ব্রাভো ৪-০-২০-৩, দুবে ১-০-১১-০, জাদেজা ৪-০-২৫-০)

ফল : কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী।

ম‍্যান অব দ্য ম‍্যাচ : উমেশ যাদব।

কলকাতা নাইট রাইডার্স : ১৮.৩ ওভারে ১৩৩/৪ (রাহানে ৪৪ , ভেঙ্কটেশ ১৬, রানা ২১, শ্রেয়াস ২০*, বিলিংস ২৫, জ‍্যাকসন ৩*; তুষার ৩-০-২৩-০, মিল্ন ২.৩-০-১৯-০, স‍্যান্টনার ৪-০-৩১-০, ব্রাভো ৪-০-২০-৩, দুবে ১-০-১১-০, জাদেজা ৪-০-২৫-০)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...