রবিবার, ২৮ জুন ২০২৬

বঙ্গবন্ধু, বাংলাদেশ-আওয়ামী লীগ এক ও অভিন্ন : মফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বাংলাদেশ স্মরণকালের এক ভয়াবহ ধ্বংসস্তুপের মধ্য থেকে জেগে উঠেছিল, পকিস্তান সৃষ্ঠির ১ বছর না পেরোতেই গণতন্ত্র চর্চার অভাব, ক্ষমতাসীনদের কর্তৃত্ববাদী রাজনীতি, ষড়যন্ত্র করে বারবার ক্ষমতার হাত বদল, অর্থনৈতিক বৈষম্য, বাঙালিদের প্রতি নিপীড়ন, নির্বাচনের রায়ের প্রতি অশ্রদ্ধা প্রভৃতি কারনে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যাতে করে পাকিস্তানের পক্ষে ভোট দিয়ে ৪৬ সালে যারা এক হয়েছিল তারাই মোহভঙ্গ হয়ে শেখ মুজিবের প্রতি বিশ্বাস নিয়ে তার পাশে এসে দাঁড়াল। শুধু ধর্মের নামেই একটি রাষ্ট্র তৈরী করা যায়না, এই ধারনা পাল্টে সেদিন জনগণ স্বাধীন, অসাম্প্রদায়িক দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংকল্পবদ্ধ হয়েছিল।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও  আওয়ামী লীগ এক ও অভিন্ন। আওয়ামী লীগ না হলে বঙ্গবন্ধু হতোনা, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। ভাষা সংস্কৃতি ও ভৌগলিক সীমানা ব্যাপক ভিন্নতার পাশাপাশি পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর দমন পীড়ন, অর্থনৈতিক বৈষম্য সৃষ্ঠির ফলে বঙ্গবন্ধু তার দুরদর্শী চিন্তাধারা নিয়ে বুঝতে সক্ষম হয়েছিলেন স্বাধীনতা ব্যতীত বাঙালির মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা যাবেনা।

তিনি এইপথে সূদুড় পরিকল্পনা নিয়ে এগিয়েছেন ও সফল হয়েছেন। হঠাৎ করে দেশ স্বাধীন হয়নি। চব্বিশ বছর ধরে ধারাবাহিক সংগ্রামে বিজয়ী হয়ে সর্বশেষ ৭১ এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ স্বাধীনতা আমরা অর্জন করেছি।

সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মো: ইদ্রিস, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, আবু সুফিয়ান, শ্রম সম্পাদক খোরশেদ আলম, আবদুল মোতালেব সিআইপি, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, উপ-দপ্তর সম্পাদক চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,  বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চৌধুরী মো: গালিব সাদলী, সহ-সভাপতি আবু সাদাত মো: সায়েম, এম এ রহিম, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাতী লীগ আহবায়ক দিদারুল আলম, যুগ্ম-আহবায়ক মমতাজ উদ্দিন, ডা: আর কে রুবেল দাশ, লিয়াকত আলী চেয়ারম্যান, সুরেশ দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, মহিলা নেত্রী রেহানা ফেরদৌস, জান্নাত আরা মঞ্জু, খালেদা আক্তার চৌধুরী, পাপড়ী সুলতানা, কৃষ্ণা ভট্টাচার্য, তামান্না সুলতানা, বিবি জয়নাব, সায়মা আকতার, হেলেনা রশিদ, মনোয়ারা সিদ্দিকী, কোহিনুর আকতার, রাধা রানী, তছলিমা আবছার, জাহানারা সিদ্দিকী, এড: শারমিন ইয়াছমিন নিশু, জগধা চৌধুরী সুপ্রিয়া, শারমিন রহমান রুহি, তানজিনা সুলতানা, নাসরীন সুলতানা আনিকা, শাকিলা আক্তার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনও অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৭ জুন) ত্রয়োদশ...