বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দিনেও মশা রাতেও মশা, অস্বীকার করছি না: মেয়র

নিজস্ব প্রতিবেদক

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে। পানি যাচ্ছে না। কয়েকদিন আগে পরিদর্শনে গিয়ে খালে একটি ঢিল ছুঁড়ে মারলাম, কয়েক হাজার মশা বেরিয়ে এলো। তিনদিন আগে স্প্রে করেছিল। দিনেও মশা রাতেও মশা, অস্বীকার করছি না।

জলাবদ্ধতা প্রকল্প শেষ না হলে মশা নির্মূল সম্ভব হবে না। মশা নিয়ে বিড়ম্বনায় আছি এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বুধবার (২৩ মার্চ) দুপুরে আন্দরকিল্লার কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খাল-নালা অবৈধ দখলকারীরা যত প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

মেয়র জানান, গত ১৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৪৩৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীকে আনুতোষিকের ১১ কোটি ৮৫ লাখ ২৮ হাজার ৪৭৫ টাকা, ঠিকাদারদের ৮৪ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা, সড়ক বাতির বকেয়া বিল ২ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ২০৩ টাকা, চসিকের বিভিন্ন স্থাপনার বকেয়া বিল ৬ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ৪২০ টাকা, নেজারত শাখার বকেয়া ১ কোটি ১ লাখ ৬১ হাজার ৪১২ টাকা পরিশোধ করা হয়েছে।

চসিকের ৪১ ওয়ার্ডের ৩৯ লাখ ৩৭ হাজার ৪০ জন নিবন্ধনকৃত নগরবাসীকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ২১ লাখ ৬৪ হাজার ৩২১ জনকে প্রথম ডোজ ও ১ লাখ ২১ হাজার ৭১ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আবদুস সবুর লিটন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ।...

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে...

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

আরও পড়ুন

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ।বুধবার (১৫এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের...

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।সকাল ৯টায় বর্ষবরণ উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের...