রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিশু-কিশোরদের এখন থেকে তৈরী করতে হবে: সিটি মেয়র

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, আগামী দিনের বিশ্ব হবে জ্ঞানভিত্তিক। আজকের শিশু-কিশোরেরা হবে দেশের প্রাণভোমর। তাই এখন থেকে শিশু-কিশোরদের জ্ঞানের দিকে নিয়ে আসতে পদক্ষেপ নিতে হবে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিশু-কিশোরদের এখন থেকে তৈরী করতে হবে। তিনি বঙ্গবন্ধুর জীবন, আদর্শ, ত্যাগ-তিতিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জনের উপর জোর দিতে আহ্বান জানান।

আজ মঙ্গলবার ১৫ মার্চ বিকেলে জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

সুশান আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে হোসাইন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, রাজনীতিক বেদারুল আলম চৌধুরী বেদার।

এতে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, ফাতেমা বেগম, মনোরঞ্জন কীর্তিনীয়া, ইঞ্জিনিয়ার মো. হাসমত আলী, দেলোয়ার হোসেন, ইলা চক্রবর্ত্তী, আব্দুল হালিম, লিপি দেওয়ানজী, শাহেদ শাকিল প্রমুখ।

মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব। বঙ্গবন্ধু আমাদের ইতিহাস ও ঐতিহ্য। তিনি আমাদের অতীত, বর্তমান ও উজ্জ্বল ভবিষ্যত।

রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। বঙ্গবন্ধু শিশুদের খুবই ভালোবাসতেন। তিনি জানতেন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও জ্ঞান বিকাশে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রাচীন শিক্ষা পদ্ধতির বদলে নিয়ে আসছে যুগোপযোগী শিক্ষা। দক্ষতা অর্জনে হাতে কলমে শিশু-কিশোরদের শিক্ষিত করা গেলে, আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্য হয়ে উঠবে তারাই। স্কুল জীবন থেকে শিল্প-সাহিত্য, সংস্কৃতিচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিতি করানো গেলে ভবিষ্যতে দক্ষ হয়ে ওঠার ক্ষেত্র তৈরি হবে।

তিনি বলেন, মার্চ মাস বাঙালির জীবনে এক অনবদ্য মাস। ৭১’র মার্চের প্রতিটি দিনই অনেক ঘটনাবহুল এবং তাৎপর্যময়। দেখতে দেখতে স্বাধীনতার ৫০ বছর পার করে বাংলাদেশ নানাভাবে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলাকে ধরে রেখে আগামীতে উন্নত দেশে পর্দাপন করার জন্য শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে।

বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর ইতিহাস গৌরবোজ্জ্বল। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা তৃতীয় বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। এবং তারই ফলে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ।

এই কৃতিত্ব বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি উন্নয়নশীল দেশ থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...