বুধবার, ৫ আগস্ট ২০২৬

পটিয়ায় ওরশের মাঠে দুই পক্ষের গোলাগুলি, আহত ১২

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার শোভনদন্ডি ইউনিয়নের হিলচিয়া গ্রামে ওরশ পালনকে কেন্দ্র করে মঙ্গল বার ১৫মার্চ সন্ধ্যা থেকে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে গুলি পাল্টা ছুৃঁড়ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ১০/১২ জন আহত হয়েছে বলে জানান।

এই ঘটনায় আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিনকে প্রধান আসামী করে ১৮ জনের বিরুদ্ধে থানায় এজাহার জমা দিয়েছে মোহাম্মদ ইয়াছিন।

এজাহারে তিনি উল্লেখ করেন, আগামী ২১শে মার্চ হাতিয়ারঘোনা-হিলচিয়া কাজী এবাদুল্লাহ শাহ (রহ.) এর বার্ষিক ওরশ উপলক্ষে মাদরাসার মাঠে ডেকোরেশনের কাজ চলাকালে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র সহ এসে ভাংচুর,মারধর শুরু করে।

এসময় তারা ওরশ শরীফের জন্য তোলা ২ লাখ ৫০ হাজার টাকা সহ মাজারের দান বাক্স ভেঙ্গে প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয এজাহারে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বিগত অনেক বছর ধরে মসজিদ কমিটি সহ ওরশ কমিটি নিয়ে ঝামেলা চলে আসছিলো। এবারও দুটি গ্রুপ আলাদা আলাদা ভাবে ওরশ পালনের আয়োজন করে।

একপক্ষ ওরশ পালনকালে অন্য পক্ষ প্যান্ডেলের কাজ করতে এলে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। পরে মারামারিকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন গোলাগুলি শুরু করে।

এদিকে গোলাগুলির খবর শুনে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমানের নেতৃত্বে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি এখন থমথমে, এলাকাবাসী ধারণা করছে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে আবারো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...